ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ হলেন বাদল সরকার
ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ হলেন বাদল সরকার সাজাহান সিরাজ : কলকাতার চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তির উপস্থিতিতে 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ নিযুক্ত হলেন চলচ্চিত্র পরিচালক বাদল সরকার। ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর জাতীয় অধ্যক্ষ দিলীপকুমার এইচ. আর., প্রতিষ্ঠাতা তথা মহাসচিব পুলাগন রামচন্দ্র রেড্ডী শুক্রবার, ২৪ জানুয়ারি কলকাতার ই এম বাইপাস সংলগ্ন এক রেস্তরাঁয় উপস্থিত হয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাদল সরকার-কে সংস্থার পশ্চিমবঙ্গ শাখার অধ্যক্ষ ঘোষণা করে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে গেলেন। 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় বাদল সরকার জানিয়েছেন, "আগামী ১২ থেকে ১৪ এপ্রিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চৌহদ্দীতে অবস্থিত 'রথীন্দ্র মঞ্চ'-এ 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পরিচালনায় প্রথমবার আয়োজিত হবে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল'।" সাংবাদিক সম্...