Posts

*‘ফাটাকেষ্ট’ খ্যাত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোর কাঠামো পুজো*

Image
  সৃজন মহম্মদ, কলকাতা | ১৬ জুলাই, ২০২৬ : চিরাচরিত ঐতিহ্য ও পরম্পরা মেনে   জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে ‘ফাটাকেষ্ট’ খ্যাত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী কালীপুজোর কাঠামো পুজো সম্পন্ন করল আয়োজক "নব যুবক সংঘ"। উত্তর কলকাতার ৫৩বি, কেশবচন্দ্র সেন স্ট্রিটে অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে পূজিতা হয়ে আসছেন মা কালী। সেই দীর্ঘদিনের ঐতিহ্য মেনেই এদিন কাঠামো পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল এবারের কালীপুজোর প্রস্তুতি। কলকাতার ৫১১, রবীন্দ্র সরণীতে প্রখ্যাত মৃৎশিল্পী মিন্টু পাল-এর মৃৎশিল্পাগারে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গাঙ্গুলী, ভারতীয় জনতা পার্টির উত্তর কলকাতা সাংগঠনিক জেলার সম্পাদক সঞ্জয় মিশ্র, বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক কুনাল ঘোষ, কলকাতা পৌরনিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি বিশ্বরূপ দে, সমাজসেবী সঞ্জয় বক্সি, পাপ্পু মিশ্রা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সকলের উপস্থিতিতে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে সম্পন্ন হয় মায়ের কাঠামো পুজো। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘ফাটাকেষ্ট’ কালীপুজোর সাংগঠনি...

বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সাড়ম্বরে খুঁটি পুজো

Image
বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির সাড়ম্বরে খুঁটি পুজো বকুল দাশ, কলকাতা, ১৬ জুলাই ২০২৬ :: রথযাত্রার পবিত্র তিথিকে সামনে রেখে উত্তর কলকাতার বেলগাছিয়া অঞ্চলে বৃহস্পতিবার আয়োজিত হল ঐতিহ্যবাহী “খুঁটি পুজো”। বেলগাছিয়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠানের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হল ২০২৬ সালের দুর্গোৎসবের প্রস্তুতি পর্ব। দুর্গাপুজোর মণ্ডপ নির্মাণের শুভ সূচনার প্রতীক হিসেবে খুঁটি পুজো বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় নিয়মনীতি মেনে পূজার আয়োজন করা হয়, যেখানে ভক্তি ও উৎসাহের পরিবেশে উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক অরিন্দম সাহা, সভাপতি অভিষেক দাস এবং কার্যনির্বাহী কমিটির সদস্য অনির্বাণ ভট্টাচার্য। তাঁদের পাশাপাশি এলাকার বহু বাসিন্দা এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং দুর্গোৎসবের সূচনায় সামিল হন। পুজোর আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে এই খুঁটি পুজোর মাধ্যমেই এবারের দুর্গোৎসবের পথচলা শুরু হল। উদ্যোক্তারা আশাবাদী, সকলের সহ...

বিশ্ব প্লাস্টিক সার্জারি দিবসে লিম্ফেডিমা প্রতিরোধ ও চিকিৎসা সচেতনতার বার্তা মণিপাল হাসপাতাল ইএম বাইপাসের

Image
বকুল দাশ, কলকাতা, ১৫ জুলাই ২০২৬ : বিশ্ব প্লাস্টিক সার্জারি দিবস উপলক্ষে সাহস, লড়াই এবং সুস্থ হয়ে ওঠার গল্পকে সামনে এনে মণিপাল হাসপাতাল ইএম বাইপাস এমন দুই রোগীকে সংবর্ধনা জানালো, যাঁরা উন্নত প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারির মাধ্যমে জটিল শারীরিক সমস্যাকে সফলভাবে জয় করেছেন। এই চিকিৎসা করেছেন মণিপাল হাসপাতাল ইএম বাইপাসের প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি বিভাগের প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট ডাঃ সিনজিনি দাস এবং অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ডাঃ শুভম কেজরিওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণিপাল অনকোলজি সার্ভিসেস-এর ডিরেক্টর ও হেড অ্যান্ড নেক অনকোলজি সার্জারির সিনিয়র কনসালট্যান্ট ডাঃ সৌরভ দত্ত এবং গাইনোকোলজিক অনকোলজি বিভাগের প্রধান ডাঃ অরুণাভ রায়। এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয় যে, প্লাস্টিক ও রিকনস্ট্রাকটিভ সার্জারি শুধুমাত্র সৌন্দর্য বৃদ্ধির জন্য নয়। শরীরের ক্ষতিগ্রস্ত অংশের কার্যক্ষমতা ফিরিয়ে আনা, চলাফেরার সক্ষমতা বাড়ানো এবং রোগীর জীবনযাত্রার মান উন্নত করতেও এই চিকিৎসার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারের বিশ্ব প্লাস্টিক সার্জারি দিবসে হাসপাতাল বিশেষভাবে লিম্ফেডিমা সম্পর্কে সচ...

*ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬ এবার ভূটানে*

Image
আলেফা বেগম, কলকাতা :- অক্টোবরের শেষ আর নভেম্বর শুরুর সন্ধিক্ষণে ১৩ থেকে ৮০ বছরের মহিলাদের জন্য 'ট্যাপশন মিডিয়া'-র আয়োজনে ভুটানে আয়োজিত হতে চলেছে 'ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া মিস অ্যাণ্ড মিসেস ইন্টারন্যাশনাল ২০২৬' নামাঙ্কিত এক সৌন্দর্য্য প্রতিযোগিতা। মঙ্গলবার কলকাতায় এই বিষয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে 'ট্যাপশন মিডিয়া'-র প্রতিষ্ঠাতা নিতু শাহ জানিয়েছেন, "দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠানে পুরুষদের জন্য 'মিস্টার' এবং 'কিং' বিভাগ ছাড়াও মহিলাদের জন্য থাকবে 'মিস', 'মিসেস', 'প্লাস সাইজ', 'ক্লাসিক' এবং 'সর্ট হাইট' বিভাগের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের বিজয়ী ও বিজয়িনীরা পাবেন শংসাপত্র সহ মনোলোভা নানাবিধ পুরস্কার।" 'ট্যাপশন মিডিয়া'-র পক্ষ থেকে জানানো হয়েছে, "১ নভেম্বর সৌন্দর্য্য প্রতিযোগিতার মূলপর্বে অংশগ্রহণ করবেন শীর্ষ বাছাই ৫০ জন প্রতিযোগী ও প্রতিযোগিনী। ইতিমধ্যে উৎসুক প্রার্থীরা যোগাযোগ করতে শুরু করেছেন।" সাংবাদিক সম্মেলনে ন...

পাটের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার

Image
পাটের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার  বকুল দাশ :: পাঠের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) গত বছর ২০২৫-২৬ এর তুলনায় চলতি বছরে অর্থাৎ ২০২৬-২৭ এ কুইন্টাল প্রতি ২৭৫ টাকা বাড়িয়ে ৫৯২৫ টাকা (টিডি ৩) করেছে ভারত সরকার। এই ফসল বছরের জন্য বিভিন্ন ধরনের গ্রেডের পাঠের উপর বিভিন্ন এমএসপি ঘোষণা করা হয়েছে। নতুন হার কার্যকর হয়েছে ১ জুলাই। কলকাতায় ভারত সরকারের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের আধিকারিকরা গত শুক্রবার, ৩ জুলাই এক সাংবাদিক বৈঠকে এখবর জানিয়েছেন, এমএসপি টিডি ১ অর্থাৎ সবচেয়ে উন্নত মানের পাটের ক্ষেত্রে দাম হবে ৬৫২৫ টাকা। টিডি ২, টিডি ৪ ও টিডি ৫ এর ক্ষেত্রে এই দাম হবে যথাক্রমে ৬৩২৫, ৫২২৫ ও ৫৩২৫ টাকা। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি জুট কমিশনার নীরজ কুলকার্নি, জুট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার পানিগ্রাহী, জেনারেল ম্যানেজার কল্যাণকুমার মজুমদার ও ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি শশীভূষণ সিং প্রমুখ। জেসিআই ইতিমধ্যেই 'পাট মিত্রো' নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছ। ওই অ্যাপের মাধ্যমে কৃষকদের এমএসপি, পাট ক্রয় কেন্দ্র, আবহাওয়ার পূর্বাভাস, কৃষি বিষয়ক পরা...

১৪ জুলাই বঞ্চিত ভোটাররা যাচ্ছেন প্রধান বিচারপতি ও মুখ্য নির্বাচন কমিশনের কাছে

Image
১৪ জুলাই বঞ্চিত ভোটাররা যাচ্ছেন প্রধান বিচারপতি ও মুখ্য নির্বাচন কমিশনের কাছে আলেফা বেগম : ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ, রাজ্যের ভোটাধিকার বঞ্চিত নাগরিকদের অধিকার সুরক্ষিত করার দাবিতে আগামী ১৪ জুলাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের কাছে বঞ্চিত নাগরিকদের স্বাক্ষরিত দাবি পত্র পেশ করবে। এই উদ্দেশ্যে ওই ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির নেতৃত্বে কলকাতার কলেজ স্কোয়ারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটাধিকার বঞ্চিত নাগরিকরা এসে জমায়েত হবেন, সেখান থেকে মিছিল সহকারে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার অফিসে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ওই সংগঠনের পক্ষে যুগ্ম আহ্বায়ক প্রাক্তন সংসদ ডাঃ তরুণ মণ্ডল এ খবর জানিয়েছেন। ৯ জুলাই কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ডাঃ মণ্ডল এর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী সংগঠক শংকর ঘোষ, রাজকুমার বসাক, রণেন্দ্রনাথ ধাড়া প্রমুখ। তাঁরা রাজ্যের বঞ্চিত প্রকৃত নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দিতে শুধু জেলাগুলিতে নয়, ব্লকে ব্লকে ট্রাইবুনাল গঠনের দাবি জানান। রাজ...

প্রেস ক্লাব কলকাতার সাংবাদিকদের প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড প্রদান করল বেসরকারি স্বাস্থ্য সংস্থা

Image
বকুল দাশ, কলকাতা (১ জুলাই '২৬) :: "সাংবাদিকদের এমনভাবে কাজ করা উচিত যাতে সত্তারূঢ় রাজনৈতিক দল পরিবর্তন হলেও কোনভাবে অসুবিধায় পড়তে না হয়। " জাতীয় চিকিৎসক দিবসে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও ওষুধ প্রস্তুত বিভাগের মন্ত্রী অধ্যাপক ডঃ কল্যাণ চক্রবর্তী এই কথা বলেন। 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড', 'সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ' ও 'ভিভাসিটি মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল'-এর যৌথ আয়োজন 'প্রেস ক্লাব কলকাতা'-র সাংবাদিকদের জন্য 'প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড'-এর আবরণ উন্মোচন তথা 'প্রেস ক্লাব কলকাতা'-র হাতে অর্পণ করার পর নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথা বলেন। মন্ত্রী যখন সাংবাদিকদের উদ্দেশে এই কথা বলছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড'-এর প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক তথা বিধায়ক ডাঃ প্রতিম সেনগুপ্ত, ...