আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'
আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'
বকুল দাশ :: আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আগামী রবিবার, ১লা মার্চ আয়োজিত হতে চলেছে ‘রং মহোৎসব ২.০’। এই উপলক্ষে শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ কলকাতার আইকনিক ইভেন্ট প্ল্যানার হল-এ অনুষ্ঠিত হলো 'রং মহোৎসব' এর সাংবাদিক সম্মেলন।
সামাজিক ক্ষেত্রের প্রতিনিধিত্ব করেন আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায় এবং ভাইস প্রেসিডেন্ট সুচরিতা পাল। তাঁরা জানান, সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয় ঘটিয়ে ইতিবাচক সামাজিক বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা চিত্র প্রেমী’ গ্রুপের অ্যাডমিন গার্গী গুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আধিকারিক, ফ্যাশন আইকন ও সমাজকর্মী পুতুল ধর।
আয়োজকদের মতে, ‘রং মহোৎসব ২.০’ শুধুমাত্র একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং এটি শিল্প, সংস্কৃতি ও সমাজসেবার এক সম্মিলিত প্ল্যাটফর্ম। সাংবাদিক সম্মেলনে উৎসবের উদ্দেশ্য, কর্মসূচি ও বিশেষ আকর্ষণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।সব মিলিয়ে, আয়োজকদের আশা, সকলের সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণে ‘রং মহোৎসব ২.০’ হয়ে উঠবে স্মরণীয়, বরণীয় মন মাতানো শহর কলকাতার এক অনন্য আয়োজন




Comments