Posts

Showing posts from July, 2026

প্রেস ক্লাব কলকাতার সাংবাদিকদের প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড প্রদান করল বেসরকারি স্বাস্থ্য সংস্থা

Image
বকুল দাশ, কলকাতা (১ জুলাই '২৬) :: "সাংবাদিকদের এমনভাবে কাজ করা উচিত যাতে সত্তারূঢ় রাজনৈতিক দল পরিবর্তন হলেও কোনভাবে অসুবিধায় পড়তে না হয়। " জাতীয় চিকিৎসক দিবসে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান আয়োজিত এক অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স, খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও ওষুধ প্রস্তুত বিভাগের মন্ত্রী অধ্যাপক ডঃ কল্যাণ চক্রবর্তী এই কথা বলেন। 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড', 'সম্পূর্ণা ওমেন কেয়ার অ্যাণ্ড আইভিএফ' ও 'ভিভাসিটি মাল্টিস্পেশিয়ালিটি হসপিটাল'-এর যৌথ আয়োজন 'প্রেস ক্লাব কলকাতা'-র সাংবাদিকদের জন্য 'প্রেস প্রিভিলেজ সার্কেল কার্ড'-এর আবরণ উন্মোচন তথা 'প্রেস ক্লাব কলকাতা'-র হাতে অর্পণ করার পর নিজের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী এই কথা বলেন। মন্ত্রী যখন সাংবাদিকদের উদ্দেশে এই কথা বলছিলেন তখন মঞ্চে উপস্থিত ছিলেন 'নেফ্রোকেয়ার ইণ্ডিয়া লিমিটেড'-এর প্রতিষ্ঠাতা তথা ব্যবস্থাপক নির্দেশক তথা বিধায়ক ডাঃ প্রতিম সেনগুপ্ত, ...

মণিপাল হসপিটালস কলকাতায় রোবোটিক কর্মশালা

Image
সাইফুদ্দিন মোল্লা :: আধুনিক চিকিৎসার নতুন দিগন্তকে সামনে রেখে মণিপাল হসপিটালস কলকাতা মঙ্গলবার, ৩০ জুন আয়োজন করল একটি বিশেষ রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপ । চিকিৎসা, প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা রোবোটিক-সহায়ক অস্ত্রোপচারের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ পেলেন। "The Future is Here – with Robotic Surgery at Manipal Hospitals" শীর্ষক এই অনুষ্ঠানে দেখানো হয়, কীভাবে আধুনিক রোবোটিক প্রযুক্তি সার্জনদের আরও নিখুঁতভাবে জটিল অস্ত্রোপচার করতে সাহায্য করছে এবং বিভিন্ন বিভাগে রোগীদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে।  অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মণিপাল হসপিটাল ইস্ট -এর রিজিওনাল ডিরেক্টর ডাঃ অয়নাভ দেবগুপ্ত। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর (ডাঃ) দিলীপ কুমার প্রতিহার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইআইটি খড়্গপুর এবং বিশেষ অতিথি প্রফেসর (ডাঃ) সুস্মিতা মিত্র। রোবোটিক প্রযুক্তির চিকিৎস...