থ্যালাসেমিয়া রোগী পরিষেবায় মণিপাল হসপিটালস মুকুন্দপুর ক্লাস্টারে চালু হলো বিশেষ থ্যালাসেমিয়া ক্লিনিক ও ডে কেয়ার ওয়ার্ড*
*থ্যালাসেমিয়া রোগী পরিষেবায় মণিপাল হসপিটালস মুকুন্দপুর ক্লাস্টারে চালু হলো বিশেষ থ্যালাসেমিয়া ক্লিনিক ও ডে কেয়ার ওয়ার্ড* বকুল দাশ :: থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের জীবনে ঘন ঘন হাসপাতালে চিকিৎসার প্রয়োজনীয়তা এক কঠিন বাস্তবতা। তাঁদের জন্য আশার নতুন দিশা নিয়ে মণিপাল হসপিটালস বৃহস্পতিবার তাদের মুকুন্দপুর ইউনিটে উদ্বোধন করল একটি বিশেষ ‘থ্যালাসেমিয়া প্রিভিলেজ ক্লিনিক’ এবং ‘ডে কেয়ার ওয়ার্ড’। এই উদ্যোগের নেতৃত্ব দেন মণিপাল হসপিটালস মুকুন্দপুর ক্লাস্টারের ক্লিনিক্যাল হেমাটোলজি, হেমাটো-অঙ্কোলজি ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট প্রধান প্রফেসর ডাঃ রাজীব দে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ সৌমেন মেউর, এইচওডি ও সিনিয়র কনসালট্যান্ট – পেডিয়াট্রিক্স, মণিপাল হসপিটাল মুকুন্দপুর; ডাঃ অতনু কুমার জানা, এইচওডি – নিওনেটাল ইউনিট, পেডিয়াট্রিশিয়ান ও নিওনেটোলজিস্ট, মণিপাল হসপিটাল মুকুন্দপুর; জয়ন্তী চ্যাটার্জী, হসপিটাল ডিরেক্টর – মণিপাল হসপিটাল মুকুন্দপুর এবং কোমল দাশোরা, ক্লাস্টার ডিরেক্টর – মণিপাল হসপিটালস (মুকুন্দপুর ক্লাস্টার)। এই উদ্যোগ থ্যালাসেমিয়া রোগীদের জন্য আরও উন্নত, সমন্বিত ও র...