Posts

Showing posts with the label hospital

এক স্ক্যানেই দ্রুত অ্যাম্বুল্যান্স পরিষেবা, নতুন উদ্যোগ মণিপাল হসপিটালস ইস্টের

Image
এক স্ক্যানেই দ্রুত অ্যাম্বুল্যান্স পরিষেবা, নতুন উদ্যোগ মণিপাল হসপিটালস ইস্টের বকুল দাশ :: বিশ্ব জরুরি পরিষেবা দিবস উপলক্ষে সময়মতো চিকিৎসার গুরুত্বের বার্তা নিয়ে গত বুধবার, ২৭ মে মণিপাল হসপিটালস ইস্ট তাদের নতুন জরুরি পরিষেবা উদ্যোগ “ওয়ান স্ক্যান ক্যান সেভ আ লাইফ” চালু করল। এই প্রযুক্তিনির্ভর উদ্যোগের মূল লক্ষ্য হল জরুরি পরিস্থিতিতে দ্রুত অ্যাম্বুল্যান্স পরিষেবা পৌঁছে দেওয়া এবং রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা, তাঁদের মধ্যে ছিলেন ডাঃ ইন্দ্রনীল দাস, ডাঃ সুজয় দাস ঠাকুর এবং ডাঃ কিশেন গোয়েল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহুল প্রতীক্ষিত বাংলা ছবি “ফুলপিশি অ্যান্ড এডওয়ার্ড”-এর শিল্পীরাও। ছবিটি পরিচালনা করেছেন জনপ্রিয় পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। তাঁদের উপস্থিতি এই উদ্যোগে এক সাংস্কৃতিক ও আবেগঘন মাত্রা যোগ করে এবং দ্রুত জরুরি পরিষেবার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর বার্তাকে আরও শক্তিশালী করে তোলে। এই উদ্যোগে একটি কিউআর-কোড ভিত্তিক জরুরি পরিষেবা ব্যবস্থা চালু করা হয়েছে। এর মাধ্যমে কোনও ব্যক্তি ...