কলকাতায় এআই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার সমাধান, ক্লিনিক ও চিকিৎসকদের জন্য নতুন দিশা


 কলকাতায় এআই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার সমাধান, ক্লিনিক ও চিকিৎসকদের জন্য নতুন দিশা


আলেফা বেগম :: স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করে তুলতে কলকাতার প্রযুক্তি সংস্থা এস আর এম অরনিক এআই টেক প্রাইভেট লিমিটেড নিয়ে এলো চিকিৎসক ও ক্লিনিকের জন্য তিনটি আলাদা এআই চালিত অ্যাপ্লিকেশন ও পরিষেবা। 

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন 

সংস্থার সিইও ডঃ শতরূপা মণ্ডল ও কো-ফাউন্ডার জ্ঞান শ্রীবাস্তব। তাঁরা জানান, ছোট থেকে বড় ক্লিনিক বা এককভাবে প্র্যাকটিস করা চিকিৎসকদের দৈনন্দিন ব্যবস্থাপনা, রোগী যোগাযোগ এবং ডিজিটাল উপস্থিতি সবকিছু সহজ করতে এই উদ্যোগ।


প্রথম পরিষেবা ক্লিনিক প্রো-প্লাস একটি এআই চালিত ক্লিনিক ও ডাক্তারের প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেম। এতে রয়েছে মাল্টি-ক্লিনিক ও মাল্টি-স্টোর সমর্থিত উন্নত ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সহজ বিলিং ও রেভিনিউ ড্যাশবোর্ড, এআই-ভিত্তিক ত্রুটি যাচাই ব্যবস্থা, হোয়াটস এপ, এসএমএস ও ই-মেলের মাধ্যমে স্বয়ংক্রিয় রোগী যোগাযোগ, ডাটা-ভিত্তিক অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, ইন্টিগ্রেটেড ফার্মেসি ম্যানেজমেন্ট এবং এক্সট্রা ও সিআর প্রযুক্তির সাহায্যে স্বয়ংক্রিয় পারচেজ অর্ডার আপডেট। পাশাপাশি প্রেসক্রিপশন লেখার সময় বিভিন্ন মেডিক্যাল গাইডলাইনের ভিত্তিতে এআই পরামর্শ এবং কাস্টমাইজযোগ্য ডিজিটাল প্রেসক্রিপশন সুবিধাও রয়েছে।



দ্বিতীয় পরিষেবা ‘নাইন্টি নাইন এআই টেক’। যা ক্লিনিক ও চিকিৎসকদের অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্টের জন্য তৈরি। সংস্থার মতে, ধারাবাহিকতা, সিস্টেম ও সময়ের অভাবে ডিজিটাল জগতে পিছিয়ে পড়েন অনেক দক্ষ চিকিৎসক। এই পরিষেবার মাধ্যমে এক ছাতার নিচে এআই চালিত ডিজিটাল উপস্থিতি তৈরি, গুগল সার্চ অপ্টিমাইজেশন, পেশাদার মোবাইল-রেসপনসিভ ওয়েবসাইট (হোস্টিং ও এস এস এল সহ), সহজ অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা, হোয়াটস অ্যাপ ইন্টিগ্রেশন এবং সারা বছর স্বয়ংক্রিয় সোশ্যাল মিডিয়া পোস্টিং ও অপ্টিমাইজেশন করা হয়। এতে প্রচলিত ব্যয়বহুল মার্কেটিংয়ের উপর নির্ভরতা কমে এবং রেফারেল-নির্ভর ধীরগতির বৃদ্ধির সমস্যাও কাটানো সম্ভব বলে দাবি সংস্থার।


তৃতীয় উদ্যোগটি হল নাইন্টি নাইন ক্লিনিক্স ডট অনলাইন এটিও একটি এআই ম্যানেজড অনলাইন অন-ডিমান্ড ডাক্তার-রোগী অ্যাগ্রিগেটর প্ল্যাটফর্ম। এখানে রোগীরা সহজে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং চিকিৎসকেরাও রিয়েল-টাইম এআই সহায়তা পান, যা পরিষেবাকে আরও দ্রুত ও কার্যকর করে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আধুনিক স্বাস্থ্যসেবায় ডিজিটাল রূপান্তরকে ত্বরান্বিত করা এবং চিকিৎসকদের প্রশাসনিক চাপ কমিয়ে রোগীসেবায় বেশি সময় দেওয়ার সুযোগ করে দিতেই এই তিনটি সমাধান তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন, সংস্থা সিইও ডঃ শতরূপা মণ্ডল ও কো- ফাউন্ডার জ্ঞান শ্রীবাস্তব।

Comments

Popular posts from this blog

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী