হাফমুন এন্টারটেইনমেন্ট"এর নতুন শিল্প সংযোজনা
"হাফমুন এন্টারটেইনমেন্ট"এর নতুন শিল্প সংযোজনা
আলেফা বেগম :: পুজো পার্বণ উৎসব আনন্দের পাশাপাশি বৃষ্টির রেশ কাটতেই হালকা শীতের আমেজ কলকাতার দিকে ধির পায়ে এগিয়ে আসছে। আগামীতে মানব-মানবী প্রকৃতির রঙিন রূপ দেখতে চলেছে আরও। শিল্প-সংস্কৃতিপ্রেমীদের কাছে ঠিক এই সময়ই নতুন খবর নিয়ে এলো "হাফ মুন এন্টারটেইনমেন্ট" ।
এই প্রোডাকশন হাউজের দু'টি ভিডিও অ্যালবাম কলকাতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশে আত্মপ্রকাশ করল বুধবার।
গীতিকার, কাহিনীকার এবং পরিচালক রাজা ব্যানার্জি জানালেন, এই অ্যালবামে গানে লিপ দিয়েছেন কল্যাণী মণ্ডল, ভাস্বর চ্যাটার্জি, কাঞ্চনা মৈত্র, অরত্রিকা ব্যানার্জি, প্রার্থিব ব্যানার্জি প্রমুখ।রাজা ব্যানার্জীর লেখা ঞগানগুলো শ্রোতারা শুনতে পাবেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী এবং এম তীর্থের কণ্ঠে।
ডকুমেন্টারি বা তথ্যচিত্র তৈরিতে নিজেদের প্রতিষ্ঠিত করার পর প্রযোজক শুভাশিস গাঙ্গুলী এবারে গানের অ্যালবাম তৈরিতে এগিয়ে এলেন। পাশে পেলেন একাধারে অভিনেতা এবং পরিচালক রাজা ব্যানার্জিকে।
উল্লেখ্য, প্রবাদপ্রতিম অভিনেতা জ্ঞানেশ মুখার্জির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রাজা।
এদিনের অনুষ্ঠানে, উপস্থিত শিল্পী ও কলাকুশলীরা প্রত্যেকেই আশাবাদী যে এই ভিডিও অ্যালবাম দু'টি দর্শক মন জয় করার পাশাপাশি বড় সফল্য পাবেই ।



Comments