ধনতেরাসে বিভিন্ন অফারের দু'টি ই-গাড়ি জিতে নিলেন সুমিতা মণ্ডল এবং রাজেশ্বর সিনহা।

 


ব দ্বীপ বার্তা নিজস্ব প্রতিনিধি
-: ধনতেরাসে বিভিন্ন অফারের সঙ্গেই ক্রেতাদের জন্য লাকি-ড্রয়েরও আয়োজন  করেছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তাতে দু'টি ই-গাড়ি জিতে নিলেন সুমিতা মণ্ডল এবং রাজেশ্বর সিনহা। তাঁরা যথাক্রমের তারকেশ্বর এবং আমতলা শোরুম থেকে গয়না কিনেছিলেন এবং ওই লাকি ড্রয়ে অংশ নিয়েছিলেন। বুধবার বিজয়ী এবং তাঁদের পরিবারের হাতে গাড়ির চাবি তুলে দিলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিইও সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ই-গাড়ি জিতেছেন চণ্ডীগড়ের এক ক্রেতা। এছাড়াও ১৫টি আইফোনও ছিল লাকি ড্রয়ের পুরস্কারের তালিকায়।

Comments

Popular posts from this blog

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী