পানিখালি সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা পানিখালীতে।

 

পানিখালি সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা পানিখালীতে।


ব-দ্বীপ বার্তা প্রতিনিধি, বাসন্তী : সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে আয়োজিত হলো মহিলা ফুটবলের আসর।পানিখালী সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং বারুইপুর নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত হয় এই প্রতিযোগিতা। সোমবার, ২০ জানুয়ারি বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পানিখালী এসএসকে সংলগ্ন ময়দানে ৮ দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের 'কিক অফ' করে খেলার সূচনা করলেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেরুন্নেসা মোল্লা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি র‌ইচ আলি মোল্লা, দেবাশীষ বৈরাগী, নাসিরউদ্দিন খান, ফারুক মোল্লা, নবীরালী মোল্লা, সুবিদালী শেখ, আজিজুল সরকার, শফিকুল মোল্লা, সাইফুদ্দিন মোল্লা, সেলিম হাসান মোল্লা, গীতা বোস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের আয়োজক সংগঠনের পানিখালী সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মারুফ সেখ জানান, "প্রতিবছরের মতো এ বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ১৯ তম বর্ষ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, মহিলা ফুটবল, পুরুষ ফুটবল, ভলিবল, ক্রিকেট প্রতিযোগিতা সহ স্বেচ্ছায় রক্তদান শিবির, দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ সহ বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছি ।

তিনি আরও জানান, 'আমরা সোসাইটির পক্ষে  গণশিক্ষা, গণসচেতনতা ,গণ সংস্কৃতির বিকাশে ও শান্তি সম্প্রীতি জন্য এবং অসহায় মানুষের স্বনির্ভরতার লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে এই অনুষ্ঠান চালিয়ে আসছি। ২৬  জানুয়ারি বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আমরা সমস্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দেবো।" এই কর্ম যজ্ঞে সরকারি ও বেসরকারি সংস্থাকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকার আহ্বান জানান তিনি। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন  শেখ নাজির।

Comments

Popular posts from this blog

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী