ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ হলেন বাদল সরকার

 

ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ হলেন বাদল সরকার 

সাজাহান সিরাজ : কলকাতার চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তির উপস্থিতিতে 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ নিযুক্ত হলেন চলচ্চিত্র পরিচালক বাদল সরকার।

ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর জাতীয় অধ্যক্ষ দিলীপকুমার এইচ. আর., প্রতিষ্ঠাতা তথা মহাসচিব পুলাগন রামচন্দ্র রেড্ডী শুক্রবার, ২৪ জানুয়ারি কলকাতার ই এম বাইপাস সংলগ্ন এক রেস্তরাঁয় উপস্থিত হয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাদল সরকার-কে সংস্থার পশ্চিমবঙ্গ শাখার অধ্যক্ষ ঘোষণা করে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে গেলেন।

'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় বাদল সরকার জানিয়েছেন, "আগামী ১২ থেকে ১৪ এপ্রিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চৌহদ্দীতে অবস্থিত 'রথীন্দ্র মঞ্চ'-এ 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পরিচালনায় প্রথমবার আয়োজিত হবে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল'।"

সাংবাদিক সম্মেলনে বাদল সরকারের পাশে বসে সংস্থার জাতীয় অধ্যক্ষ দিলীপকুমার এইচ. আর. জানান, "২০১৯ থেকে বিভিন্ন রাজ্যে ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করে আসছে 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন।" অন্যদিকে, সংস্থার জাতীয় মহাসচিব পুলাগন রামচন্দ্র রেড্ডি বলেছেন, "সংস্থার দশম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসাবে কলকাতায় আয়োজিত হবে তিন দিনব্যাপী 'বে অব বেঙ্গল'। এই উৎসবে দেশ-বিদেশের বিভিন্ন স্বল্পদৈর্ঘ্যের ছবি এবং তথ্যচিত্র দেখানো হবে।"

Comments

Popular posts from this blog

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী