Posts

Unveiling of the book Leader of Leaders Ratan Tata

Image
Unveiling of the book Leader of Leaders Ratan Tata বকুল দাশ :- বিশিষ্ট শিল্পপতি প্রয়াত রতন টাটা-র ৮৮ তম জন্মবার্ষিকী (জন্ম ২৮ ডিসেম্বর ১৯৩৭ সাল)-র শুভ মুহূর্তে উন্মোচিত হল তাঁর ইস্পাত কঠিন চরিত্র, বর্ণোজ্জ্বল এবং মানবদরদী কর্মজীবনের উপর আধারিত পুস্তক 'লিডার অব লিডার্স রতন টাটা'।  রতন টাটার মৃত্যু (৯ অক্টোবর '২৪)-র মাত্র ২ মাস ২০ দিনের মধ্যেই উন্মোচিত হল এই পুস্তক। ৩৪ জন বিদগ্ধ ব্যক্তির মতামত সমৃদ্ধ ৪৪ পৃষ্ঠার এই সঙ্কলিত পুস্তক একযোগে প্রকাশ করেছে 'মানসী রিসার্চ ফাউণ্ডেশন' এবং 'ফিনশাস্ত্র রিসার্চ ফাউণ্ডেশন'। কলকাতায় ২৮ ডিসেম্বর, শনিবার পুস্তক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'জে আই এস ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডি অ্যাণ্ড রিসার্চ'-এর নির্দেশক তথা পদ্মশ্রী সম্মানে সম্মানিত অধ্যাপক অজয়কুমার রায়, পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের প্রাক্তন আমলা ডঃ বিক্রম সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, 'ইনস্টিটিউট অব কোম্পানী সেক্রেটারিজ অব ইণ্ডিয়া'-র সদস্...

দীপঙ্কর ভট্টাচার্য্য এর নতুন ছবি প্রতীক্ষা মুক্তি পাচ্ছে নতুন বছরে

Image
দীপঙ্কর ভট্টাচার্য্য এর নতুন ছবি প্রতীক্ষা মুক্তি পাচ্ছে নতুন বছরে সাজাহান সিরাজ :: ভালোবাসা, প্রেম, জন্ম- জন্মান্তর কি বয়ে চলে মরণের ঊর্ধ্বে ? হয় তো তাই। তাইতো, অসুস্থ মনীষার স্মৃতিতে ভেসে আসে পূর্বজন্মের কাঙ্ক্ষিত প্রেমের কিছু কিছু মুহূর্ত, যার পরিণতি লাভ সম্ভব হয়েছিল পাহাড়ে উদ্ভিদ নিয়ে গবেষণা করতে আসা সন্দীপকে দেখে ! পূর্ব জীবনের 'মমতা ভিলা'য় দিনের পর দিন ঘটে যাওয়া স্মৃতি রোমন্থন মনীষাকে উদ্বেল করে তোলে। মনীষার বাবা বিশ্বজিৎবাবু বুঝতে পেরেছিলেন মেয়ের কোন অসুখ নেই। সে নিতান্তই একজন জাতিরশ্বর। যার পূর্বজন্মে একজন দাদা ছিল। তিন তিনজন মাতৃহারা ভাইপো ভাইঝি ছিল, যাদেরকে মানুষ করতে জীবনের সব সখ-আহ্লাদ জলাঞ্জলি দিতে হয়েছিল পূর্বজন্মের পায়েলকে, যে এই জন্মের মনীষা। আর ছিল তার ভালোবাসা সৌম্যর সঙ্গের টুকরো টুকরো স্মৃতি। মনীষার সব মনে পড়ে গেল গবেষক সন্দীপকে দেখে। পূর্বজন্মের সৌম্যর কথা, নিতাইদা, পুঁতির কথা, কিছু না জেনে পায়েলকে মন দিয়ে ফেলেছিল অর্ঘ্য। তার কথা, তার দাদা-বৌদির কথা। পায়েল জেনেছিল বিপুল ঐশ্বর্যে মানুষ হয়েও ভালোবাসাটা ভালোবাসাই। ...

ভিন রাজ্যে আলু না যাওয়ায় সমস্যা বাড়ছে হিমঘর মালিকদের

Image
ভিন রাজ্যে আলু না যাওয়ায় সমস্যা বাড়ছে হিমঘর মালিকদের সাজাহান সিরাজ :: আলু ভিন রাজ্যে পাঠানোর উপর সরকারি বিধিনিষেধ থাকায় সমস্যা বেড়েছে হিমঘর মালিকদের। প্রায় ৪ লক্ষ মেট্রিক টন আলু এখনও হিমঘরে মজুত রয়েছে। এই আলু রাজ্যের বাজারে তেমনভাবে চাহিদা না থাকলেও এর একটা বড় অংশ অন্য রাজ্যের চাহিদা মেটায়। কিন্তু সরকারের নির্দেশিকা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে হিমঘরের সব আলু ফাঁকা করার। ফলে হিমঘরের মালিকরা পড়েছেন আরও সমস্যায়।  ১৭ ডিসেম্বর, মঙ্গলবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলন করে হিমঘর মালিক ও বড় ব্যবসায়ীদের সংগঠন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পক্ষে জানানো হয়েছে, সরকারের এই বিধিনিষেধ উঠে না গেলে রাজ্যের এই মজুত আলু অন্য রাজ্যে যেতে পারবে না। অন্য রাজ্যের আলু এ রাজ্যে আসছে এখানকার আলু না যেতে পারলে এইসব হিমঘরের আলু অত্যন্ত কম দামে বাজারে বিক্রি হবে কিংবা পোচে নষ্ট হবে। আগামী দিনে আলু চাষিরা আলু চাষে অনিহা প্রকাশ করবে। তাঁরা জানান, এই ৪ লক্ষ মেট্রিক টন আলু পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি জেলার গোঘাট এবং পূর্ব বর্ধমানের গুসকরা এলাকার হিমঘরগুলিতে মজুত রয়েছে। স...

আইইইএমএ আঞ্চলিক উপস্থিতির ওপর গুরুত্ব দিচ্ছে

Image
আইইইএমএ আঞ্চলিক উপস্থিতির ওপর গুরুত্ব দিচ্ছে   বকুল দাশ : ইলেক্রামা ২০২৫ এর জন্য পশ্চিমবঙ্গ থেকে ৪১টি কোম্পানি নিশ্চিত হয়েছে। আঞ্চলিক উদ্যোগের মাধ্যমে সদস্যপদ ১০৮-এ পৌঁছেছে। ভারতীয় ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (আইইইএমএ) ১৭ ডিসেম্বর, মঙ্গলবার কলকাতায় একটি পাওয়ার প্যাকড রোডশো আয়োজন করে।  ইলেক্রামা বৈদ্যুতিক এবং সংশ্লিষ্ট ইলেকট্রনিক্স শিল্পের জন্য বিশ্বের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গের ৪১টি সদস্যের সক্রিয় অংশগ্রহণ তুলে ধরা হয়। ভারতের বৈদ্যুতিক ক্ষেত্রে রাজ্যের বৃদ্ধিকে প্রতিফলিত করে। আইইইএমএ ইলেক্রামা ২০২৫ আয়োজন করার প্রস্তুতি নিচ্ছ, বিশ্বের সবচেয়ে বড় বৈদ্যুতিক শো, এবং এটি ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আসন্ন অনুষ্ঠানটি নতুন রেকর্ড তৈরি করার প্রতিশ্রুতি দেয়। যেখানে ১,১০০টিরও বেশি প্রদর্শক অংশগ্রহণ করবেন, ৪ লক্ষ ব্যবসায়িক দর্শকদের আগমনের প্রত্যাশা করছে সংগঠন ১৫,০০০-এরও বেশি বি২বি মিটিং, ৮০টি দেশ থেকে ৬০০ উপর ক্রেতা এবং ১০ টিরও বেশি দেশের প্যাভিলিয়ন প্রদর্শিত হবে।পশ্চিমবঙ্গ, তার সমৃ...

শীতের কম্বল ও শাড়ি বিতরণ নগরগঞ্জে।

Image
শীতের কম্বল ও শাড়ি বিতরণ নগরগঞ্জে। বকুল দাশ :: বাসন্তীর স্বেচ্ছাসেবী সংগঠন চম্পা মহিলা সোসাইটির উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাব কলকাতা প্রেসিডেন্সি-র সহযোগিতায় রবিবার ১৫ ডিসেম্বর সকালে এক অনুষ্ঠানে দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো শীতের কম্বল ও শাড়ি। নফরগঞ্জে উদ্যোগী সংগঠনের সভাঘরে আয়োজিত ওই অনুষ্ঠানে ১০০ দুস্থ মহিলার হাতে শীতের কম্বল এবং শাড়ি তুলে দেওয়া হয়। পাশাপাশি সোসাইটি পরিচালিত ছাত্র ও ছাত্রীদের আশ্রমের ১০০ ছাত্র-ছাত্রীদের জন্য কম্বল, বেডশীট ও লেখার সরঞ্জাম তুলে দেওয়া হয় তাদের হাতে। এর আগে লায়ন্স কলকাতা প্রেসিডেন্সি-র দেওয়া ছাত্রদের ক্যাম্পাসে বসানো একটি ওয়াটার কুলার মেশিন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্যোগী সংগঠনের প্রাণপুরুর অমল নায়েক, লায়ন্স কলকাতা প্রেসিডেন্সি জেলা - ৩২২বি২-র পক্ষে বিকাশ খাটারুকা, মঞ্জু খাটারুকা, জয়প্রকাশ গোয়েঙ্কা, পুষ্পা গোয়েঙ্কা, ওম প্রকাশ গোয়েঙ্কা, দুর্গা খাসেরা, আলকা যোধানী প্রমুখ। এই উপলক্ষে সংগঠন প্রাঙ্গনে একশো দুস্থ মহিলার সুগার পরীক্ষা করানো হয়। অমল নায়ে...

বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪

Image
বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪ বকুল দাশ :: নতুন বছরের প্রারম্ভে এক আনন্দঘন অনুষ্ঠানে 'বেঙ্গল ফ্যাশন অ্যাওয়ার্ড ২০২৪' প্রদান করা হলো। 'রেডওয়াইন এন্টারটেইনমেন্ট' এর উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়।  বাংলার ফ্যাশন দুনিয়ার কর্মকাণ্ড অন্তরাল থেকে যাঁরা পরিচালনা করে অন্যদের মনোরঞ্জনে নিজেদের অন্তরালে রাখেন, এমন কয়েকজন ব্যক্তিকে ১৪ ডিসেম্বর শীতের মোখমল বিছানো সন্ধ্যায়, আইসিসিআর এর সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সম্মান জানানো হয়।  সেরা মডেল, সেরা সুপার মডেল, সেরা গ্ৰুমার, সেরা ফ্যাশন আইকন ইত্যাদি বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনিন্দ্য সরকার, বিশিষ্ট আলোকচিত্র শিল্পী অনুপম হালদার, রেডওয়াইন এন্টারটেইনমেন্টের কর্ণধার অভিজিৎ গুপ্ত, উদ্যোগপতি সঞ্জীব বসাক ও অন্যান্যরা।  আলোকচিত্র শিল্পী অনুপম হালদার বলেন, আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে যাঁরা কাজ করছেন তাঁদের অনেককেই মানুষ জানেন না, বা চেনেন না। তাঁদের একটা বড় প্ল্যাটফর্ম দিল রেডওয়াইন এন্টারটেইনমেন্ট। এই পুরস্কার নতুন প্রতিভাদের ...

৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী'

Image
৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে তিন প্রতিবাদী নারী কণ্ঠ 'আনন্দী' সাজাহান সিরাজ :: বাংলা চলচ্চিত্রে একটি আসন্ন বাংলা ছবি 'আনন্দী'। প্রতিবাদী তিন নারী কন্ঠ ঝড় তুলেছে এই ছবিতে। ছবিটি পরিচালনা করছেন কুণাল ভান্ডারী এবং প্রযোজনা জেজে প্রোডাকশন। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, জিতেন্দকুমার নাহার ও প্রিয়াঙ্কা রায়। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন দিলরাজ, অমিত কর্মকার, রভজিৎ ভৌমিক, রিয়া দাস, পায়েল দত্ত ও মৌমিতা অধিকারী প্রমুখ। গায়িকা অদিতি সিং শর্মা (বলিউড), রুবেল খোন্দকার (বাংলাদেশ) এবং চয়ন দে, গীতিকার রঞ্জু রেজা (বাংলাদেশ) এবং সুদীপ ভট্টাচার্য l ছবির গল্প লিখেছেন জিতেন্দ্র কুমার নাহার এবং চিত্রনাট্য লিখেছেন ইব্রাহিম শেখ। সিনেমার গল্পের মূল কেন্দ্রবিন্দুতে তিনজন নারী। তার মধ্যে মুখ্য চরিত্র আনন্দী , আনন্দী তার বাবার একমাত্র মেয়ে, আনন্দীর মা মারা যাওয়ার পর থেকে আন্দন্দী নিজের হাতে বাবাকে এবং পুরো সংসারের রাশ ধরে রাখে। বাবার অনেক স্বপ্ন মেয়েকে ভালো পাত্রের সাথে বিয়ে দেওয়া। কিন্তু আনন্দী অন্যদিকে বিশাল নামে একটি ...