Unveiling of the book Leader of Leaders Ratan Tata
Unveiling of the book Leader of Leaders Ratan Tata বকুল দাশ :- বিশিষ্ট শিল্পপতি প্রয়াত রতন টাটা-র ৮৮ তম জন্মবার্ষিকী (জন্ম ২৮ ডিসেম্বর ১৯৩৭ সাল)-র শুভ মুহূর্তে উন্মোচিত হল তাঁর ইস্পাত কঠিন চরিত্র, বর্ণোজ্জ্বল এবং মানবদরদী কর্মজীবনের উপর আধারিত পুস্তক 'লিডার অব লিডার্স রতন টাটা'। রতন টাটার মৃত্যু (৯ অক্টোবর '২৪)-র মাত্র ২ মাস ২০ দিনের মধ্যেই উন্মোচিত হল এই পুস্তক। ৩৪ জন বিদগ্ধ ব্যক্তির মতামত সমৃদ্ধ ৪৪ পৃষ্ঠার এই সঙ্কলিত পুস্তক একযোগে প্রকাশ করেছে 'মানসী রিসার্চ ফাউণ্ডেশন' এবং 'ফিনশাস্ত্র রিসার্চ ফাউণ্ডেশন'। কলকাতায় ২৮ ডিসেম্বর, শনিবার পুস্তক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'জে আই এস ইনস্টিটিউট অব অ্যাডভান্সড স্টাডি অ্যাণ্ড রিসার্চ'-এর নির্দেশক তথা পদ্মশ্রী সম্মানে সম্মানিত অধ্যাপক অজয়কুমার রায়, পশ্চিমবঙ্গ সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের প্রাক্তন আমলা ডঃ বিক্রম সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, 'ইনস্টিটিউট অব কোম্পানী সেক্রেটারিজ অব ইণ্ডিয়া'-র সদস্...