মণিপাল হসপিটালস কলকাতায় রোবোটিক কর্মশালা
সাইফুদ্দিন মোল্লা :: আধুনিক চিকিৎসার নতুন দিগন্তকে সামনে রেখে মণিপাল হসপিটালস কলকাতা মঙ্গলবার, ৩০ জুন আয়োজন করল একটি বিশেষ রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপ । চিকিৎসা, প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মশালায় অংশগ্রহণকারীরা রোবোটিক-সহায়ক অস্ত্রোপচারের অভিজ্ঞতা কাছ থেকে জানার সুযোগ পেলেন। "The Future is Here – with Robotic Surgery at Manipal Hospitals" শীর্ষক এই অনুষ্ঠানে দেখানো হয়, কীভাবে আধুনিক রোবোটিক প্রযুক্তি সার্জনদের আরও নিখুঁতভাবে জটিল অস্ত্রোপচার করতে সাহায্য করছে এবং বিভিন্ন বিভাগে রোগীদের আরও ভালো চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন মণিপাল হসপিটাল ইস্ট -এর রিজিওনাল ডিরেক্টর ডাঃ অয়নাভ দেবগুপ্ত। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর (ডাঃ) দিলীপ কুমার প্রতিহার, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইআইটি খড়্গপুর এবং বিশেষ অতিথি প্রফেসর (ডাঃ) সুস্মিতা মিত্র। রোবোটিক প্রযুক্তির চিকিৎস...