বাংলা সামাজিক ওয়েব সিরিজ আসছে *‘রতনবাবু’*। মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পকে কেন্দ্র করে নির্মিত *রতনবাবু*
বাংলা সামাজিক ওয়েব সিরিজ আসছে *‘রতনবাবু’*। মধ্যবিত্ত পরিবারের সুখ-দুঃখের গল্পকে কেন্দ্র করে নির্মিত *রতনবাবু*
বকুল দাশ :: **বাস্তব জীবনের নানা ঘটনা ও মধ্যবিত্ত জীবনের সুখ-দুঃখের গল্পকে কেন্দ্র করে নির্মিত বাংলা সামাজিক ওয়েব সিরিজ ‘রতনবাবু’। প্রযোজক **আদিত্য অশোক**-এর উদ্যোগে এবং **অদিকা প্রোডাকশনস**-এর ব্যানারে নির্মিত এই ওয়েব সিরিজের প্রথম পর্ব আগামী শুক্রবার **৫ জুন** মুক্তি পাচ্ছে।
সোমবার টালিগঞ্জে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, **আদিত্য প্রোডাকশনস’-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে* সিরিজটির প্রথম পর্ব প্রকাশিত হবে।
ওয়েব সিরিজটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন **সোমনাথ রায়**। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরিজের নির্দেশক **সঞ্জয় দাস**। তিনি জানান, প্রতি মাসে আধঘণ্টা দৈর্ঘ্যের দু'টি করে পর্ব দর্শকদের সামনে তুলে ধরা হবে।
প্রযোজনা সংস্থার দাবি, ‘রতনবাবু’ এমন এক চরিত্র, যার প্রতিচ্ছবি বাংলার প্রায় প্রতিটি মধ্যবিত্ত পরিবারেই খুঁজে পাওয়া যায়। জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তি, সংগ্রাম, হতাশা এবং নতুন করে ঘুরে দাঁড়ানোর গল্প নিয়েই এগিয়ে চলেছে এই ওয়েব সিরিজের কাহিনী।
গল্পে দেখা যাবে, জীবনের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির অভিঘাতে একসময় মানসিকভাবে ভেঙে পড়েন রতনবাবু। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন নিঃসঙ্গ ও মৌন। সেই কঠিন সময়ে তাঁর স্ত্রী মিতার অকৃত্রিম সাহচর্য ও অনুপ্রেরণাই তাঁকে আবার জীবনসংগ্রামের ময়দানে ফিরিয়ে আনে। এই মানবিক সম্পর্ক ও জীবনবোধের গল্পই তুলে ধরবে ‘রতনবাবু’।
নির্মাতা সংস্থার তরফে জানানো হয়েছে, প্রথম পর্বে মূলত ছয়জন শিল্পীকে অভিনয় করতে দেখা যাবে। নামভূমিকায় অভিনয় করেছেন **সঞ্জীব মুখার্জী**। রতনবাবুর স্ত্রী **মিতা**-র চরিত্রে রয়েছেন **মধুরিমা দত্ত** এবং **ভোলাদা**-র ভূমিকায় অভিনয় করেছেন **মণীশ চক্রবর্তী**। এছাড়াও আরও তিনজন শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
মধ্যবিত্ত জীবনের বাস্তব চিত্র, পারিবারিক সম্পর্কের টানাপোড়েন এবং আশাবাদের বার্তা নিয়ে নির্মিত ‘ *রতনবাবু* ’ দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে বলেই আশাবাদী নির্মাতা ও কলাকুশলীরা।
Comments