Posts

পূর্ব ভারতের জন্য একটি নতুন আশার আলো : মণিপাল হাসপাতাল চালু করলো ‘ডিসিজড অর্গান ও টিস্যু দান – পূর্বাঞ্চল’

Image
  পূর্ব ভারতের জন্য একটি নতুন আশার আলো : মণিপাল হাসপাতাল চালু করলো ‘ডিসিজড অর্গান ও টিস্যু দান – পূর্বাঞ্চল’ বকুল দাশ ::: জনসচেতনতা বৃদ্ধি ও হাসপাতালসমূহের মধ্যে সহযোগিতা জোরদারে এ এক অভিনব উদ্যোগ মণিপাল হাসপাতালের। ২৫ এপ্রিল, কলকাতার মণিপাল হাসপাতালের অধীনে পরিচালিত “মণিপাল অর্গান শেয়ারিং অ্যান্ড ট্রান্সপ্লান্ট” (MOST) তাদের ‘ডিসিজড অর্গান ও টিস্যু দান’ কর্মসূচির পূর্বাঞ্চলীয় শাখার শুভ উদ্বোধন করল মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল (মণিপাল হাসপাতাল নেটওয়ার্কের একটি ইউনিট)-এ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ও দেশের নামী চিকিৎসকগণ। উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন প্রফেসর (ডাঃ) মনিময় বন্দ্যোপাধ্যায় (ডিরেক্টর, ROTTO এবং IPGMER), প্রফেসর (ডাঃ) অনিরুদ্ধ নিয়োগী (নোডাল অফিসার, SOTTO – স্বাস্থ্য ভবন), প্রফেসর (ডাঃ) দেবাংশু সরকার (যৌথ পরিচালক, ROTTO), ডাঃ (কল) অবনীশ শেঠ (VSM, কান্ট্রি হেড, MOST), ডাঃ অর্পিতা রায় চৌধুরী (লাহিড়ী) (সিনিয়র কনসালট্যান্ট – নেফ্রোলজি ও ট্রান্সপ্লান্ট, সভাপতি – ISOT), ডাঃ সুগত চক্রবর্তী (রিজিওনাল হেড – মেডিক্যাল সার্ভিসেস, মণিপাল হাসপাতাল – পূর্বাঞ্চল) ...

অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার (ডাঃ) বরুণ দত্ত হাঁটু-র আংশিক প্রতিস্থাপন সার্জারি (ইউকেআর) বিষয়ে সচেতনতামূলক আলোচনা করলেন*

Image
  *অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার (ডাঃ) বরুণ দত্ত হাঁটু-র আংশিক প্রতিস্থাপন সার্জারি (ইউকেআর) বিষয়ে সচেতনতামূলক আলোচনা করলেন* আলেফা বেগম :: বিশিষ্ট সামরিক চিকিৎসক ও অভিজ্ঞ অর্থোপেডিক সার্জন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার (ডাঃ) বরুণ দত্ত শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে আংশিক হাঁটু প্রতিস্থাপন সার্জারি (Unicompartmental Knee Replacement - UKR) সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিলেন। এই এই আলোচনার মুখ্য উদ্দেশ্য ছিল রোগী এবং স্বাস্থ্যকর্মীদের ইউকেআর-এর সুফল, আধুনিক অগ্রগতি এবং প্রয়োজনীয় বিবেচ্য বিষয়গুলি সম্পর্কে শিক্ষিত করা। ব্রিগেডিয়ার ডাঃ দত্ত জানান যে ইউকেআর সম্পূর্ণ হাঁটু প্রতিস্থাপনের তুলনায় একটি কম ঝুঁকিপূর্ণ বিকল্প পদ্ধতি, যা বিশেষ করে তাদের জন্য উপযোগী যাদের হাঁটুর শুধুমাত্র একটি নির্দিষ্ট অংশে আথ্রাইটিস রয়েছে। তিনি বলেন, "আংশিক হাঁটু প্রতিস্থাপন সার্জারি অনেক সুবিধা প্রদান করে, যেমন দ্রুত আরোগ্য লাভ, স্বাস্থ্যবান হাঁটুর অংশ সংরক্ষণ, এবং অস্ত্রোপচারের পর আরও স্বাভাবিক হাঁটার গতি বজায় রাখা। আমাদের লক্ষ্য হলো রোগীদের যথাযথ তথ্য প্রদান করে তাদেরকে এ...

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

Image
  *বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট* নিজস্ব সংবাদদাতা, বাসন্তী : বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১৪ নং জাগরনী সংঘের আয়োজনে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী র‌ইচ আলী মোল্লা ও দেবাশীষ বৈরাগী। উপস্থিত ছিলেন শুভ শংকর মিস্ত্রী, প্রিয়তোষ মন্ডল, জগন্নাথ রায়, শুশীল মিস্ত্রী সহ বিশিষ্টরা। আজকের চুড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় মা এন্টার প্রাইজ ৬ উইকেটে রায়পাড়া ভাই ভাই সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান্স ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা পুরস্কার মূল্য গ্রহণ করেন। জয়ী দলের ক্যাপটেনের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বৈরাগী ও টুকাই মিস্ত্রী। রানার্স দলের হাতে ট্রফি ও তেরো হাজার টাকা তুলে দেন তপন রায় ও গৌরপদ মন্ডল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জয়ী দলের অনীক। এদিন আয়োজক কমিটির সভাপতি অবনী মন্ডল, সম্পাদক গৌরপদ মন্ডল ও মহাদেব ঘরামী বলেন, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। আই পি এল শুরুর দিনে এই টুর্নামেন্টের আয়োজন করে আমরা ক্রিকেট প্রেমীদের যথেষ্ট সাড়া পেয়েছি। এবং বাংলার প্রত্যন্ত গ্রামের ...

ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র-ছাত্রীদের জন্য আকাশের নতুন উদ্যোগ

Image
  ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র-ছাত্রীদের জন্য আকাশের নতুন উদ্যোগ  সাজাহান সিরাজ : আকাশ এডুকেশনাল সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য চালু করল আকাশ ইনভিক্টস। আগ্রহী ছাত্রদের জেইই প্রস্তুতির জন্য এক চূড়ান্ত গেম চেঞ্জার। যা • শ্রেষ্ঠ মানের কোর্স উপাদান • এক ছাদের নীচে ভারতের সেরা জেইই ফ্যাকাল্টি - 40+ শহর জুড়ে 500 টিরও বেশি ফ্যাকাল্টি সদস্য, যারা এক লক্ষের ও বেশি শিক্ষার্থীকে আইআইটিতে পড়ার স্বপ্ন পূরণে সাহায্য করবে। • একটি অত্যাধুনিক প্রযুক্তি এবং এআই-সমর্থিত প্ল্যাটফর্ম যা ব্যক্তিগত অধ্যয়নের অভিজ্ঞতা প্রদান করবে। • আকাশের প্রক্রিয়া ও সিস্টেম দ্বারা সমর্থিত, যা নিশ্চিত করবে যে ২৫টি স্থানেই উচ্চমানের ও ক্রমাগত ডেলিভারি নিশ্চিত হয়। • আরও তথ্যের জন্য, অভিভাবক এবং ছাত্ররা ৯১৪৭১৬৯৫৬০ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ইমেল করতে পারেন: fr.admissions.wb51@aesl.in ১৯ মার্চ আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (এইএসএল), টেস্ট প্রস্তুতি পরিষেবার একটি জাতীয় লিডার, আজ তাদের নতুন উদ্যোগে আকাশ ইনভিক্টস চালু করল। এটি একটি বিপ্লবী এবং উন্নত জেইই প্রস্তুতি প্রোগ্রাম, যা সেরা এবং মেধাবী ইঞ্জিনিয়ারিং শিক...

প্রেম-ভালোবাসার রঙিন কাহিনীচিত্র "এ মন তোকে দিলাম"

Image
  প্রেম-ভালোবাসার রঙিন কাহিনীচিত্র "এ মন তোকে দিলাম" সাজাহান সিরাজ :: কলেজ এক বিচিত্র জায়গা। কলেজ শিক্ষার মন্দির হিসেবে পরিচিত হলেও ছাত্র-ছাত্রীদের মধ্যে কলেজ জীবনে অনেক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই অর্থে শিক্ষার পাশাপাশি কলেজগুলি ছাত্র-ছাত্রীদের কাছে প্রেম মন্দিরও বটে। উত্তরবঙ্গে পাহাড়ের কোলে ঘেঁষে গড়ে ওঠা কলেজ হল শিলিগুড়ি মেট্রোপলিটন কলেজ। ভালো কলেজ হিসেবে এই কলেজের নাম ডাকও আছে। এই কলেজে প্রতিবছর "ওয়েস্ট বেঙ্গল মোটর র‍্যালি কম্পিটিশন" নামে এক মোটর র‍্যালি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয় রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলা কলেজগুলির ছাত্র-ছাত্রীরা। বিগত কয়েক বছর এই মোটর র‍্যালি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন কলেজের ছাত্র রাজা সিকদার। এ বছর এই প্রতিযোগিতায় রাজা অংশ না নেওয়ায় কলেজ ছাত্রী পূজা চৌধুরী, এই  প্রতিযোগিতায় বিজয়িনী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সেখানে বাধ সাধে দিদি রুপলেখার অনুরোধে কলকাতা থেকে এই কলেজে পড়তে আসা প্রেম। মোটর র‍্যালি প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রেম। এই হার কিছুতে মেনে নিতে পারে না পূজা। শিলিগুড়ির প্রভাবশালী প...

*"আইকনিকের" বসন্ত উৎসব*

Image
 *"আইকনিকের" বসন্ত উৎসব*  সাজাহান সিরাজ :: রং এবং গান মানুষকে কিভাবে মাতোয়ারা করতে পারে চোখে না দেখলে বোঝা যেত না। আইকনিকের বসন্ত উৎসবে এসে সেটাই চাক্ষুষ করলো সবাই।  রঙের উৎসব 'দোল' বা 'হোলি'-র প্রাক্কালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা 'আইকনিক'-এর পরিচালনায় ১২ মার্চ ২০২৫ কলকাতার খান্না বাজার লাগোয়া 'শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ' প্রাঙ্গণে আয়োজিত হয় 'রঙ মহোৎসব ২০২৫' নামাঙ্কিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তের বাংলা আর হিন্দি গানের তালে তালে নাচে মাতোয়ারা হয়ে ওঠেন আবাল-বৃদ্ধ-বনিতারা। বিভিন্ন ভেষজ রঙে রঙিন হয়ে উঠে সারা প্রাঙ্গণ। বেলা ১১ টা থেকে ৫ টা পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম্য (জয়) বক্সি, শ্রেয়া পাণ্ডে, প্রিয়াঙ্কু পাণ্ডে, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর প্রধান আয়োজক প্রবন্ধ রায় ওরফে ফান্টা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও অনুপম হালদার, হিন্দু সৎকার সমিতি-র অ...

আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশার স্বপ্ন পূরণ

Image
  আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশার স্বপ্ন পূরণ   আলেফা বেগম :: মেয়েরা আজও স্বপ্ন সন্ধানী। স্বপ্ন সফল হওয়াটা এখনো যেন জীবন উদযাপনের মতোই। আজও যখন মেয়েরা সামাজিক ক্ষোভ,‌ বিক্ষোভ, বিচার এবং বাধার অন্ধকার পথে হাঁটছে, সেই গহন অন্ধকারে, স্বপ্ন পূরণের এক টুকরো আলো জ্বালিয়েছেন বিপাশা। তাঁর নিজের জন্য। এই যাত্রাটা অন্য নারীর মতো তাঁর কাছে অত সহজ ছিল না। অসংখ্য বাধার মুখোমুখি হতে হয়েছে তাঁকে, কিন্তু তাঁর স্বপ্নই তাঁকে সে সব বাধা অতিক্রম করার ক্ষমতা দিয়েছে। তাঁর নতুন গানের ভিডিও অ্যালবাম প্রকাশের মাধ্যমে, বিপাশা তাঁর স্বপ্ন এবং তাঁর সাহস উদযাপন করেছেন। এই গান তাঁর জন্য একটা প্রার্থনার মতো। সমাজের ন্যায় বিচার, জীবনের সুখ দুঃখের হিসেব নিকেশ থেকে অনেক উর্দ্ধে। এই অ্যালবামটার পর বিপাশা বিশ্বাস করতে শুরু করেছেন যে বারবার পতনের পরেও উঠে দাঁড়ানো সম্ভব। স্বপ্ন পূরণ সম্ভব। আসলে, সবটাই সময়, ধৈর্য, সাহস এবং অধ্যবসায়। আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশা তাঁর স্বপ্ন পূরণ করলেন। গায়িকা বিপাশা সেন রায়। তাঁর প্রথম হিন্দি মিউজিক অ্যালবাম *"তুমসা নেহি হ্যায়"* আনুষ্ঠানিকভাবে রিলিজ হলো।...