*"আইকনিকের" বসন্ত উৎসব*


 *"আইকনিকের" বসন্ত উৎসব* 

সাজাহান সিরাজ :: রং এবং গান মানুষকে কিভাবে মাতোয়ারা করতে পারে চোখে না দেখলে বোঝা যেত না। আইকনিকের বসন্ত উৎসবে এসে সেটাই চাক্ষুষ করলো সবাই। 


রঙের উৎসব 'দোল' বা 'হোলি'-র প্রাক্কালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা 'আইকনিক'-এর পরিচালনায় ১২ মার্চ ২০২৫ কলকাতার খান্না বাজার লাগোয়া 'শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ' প্রাঙ্গণে আয়োজিত হয় 'রঙ মহোৎসব ২০২৫' নামাঙ্কিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তের বাংলা আর হিন্দি গানের তালে তালে নাচে মাতোয়ারা হয়ে ওঠেন আবাল-বৃদ্ধ-বনিতারা। বিভিন্ন ভেষজ রঙে রঙিন হয়ে উঠে সারা প্রাঙ্গণ।


বেলা ১১ টা থেকে ৫ টা পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম্য (জয়) বক্সি, শ্রেয়া পাণ্ডে, প্রিয়াঙ্কু পাণ্ডে, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর প্রধান আয়োজক প্রবন্ধ রায় ওরফে ফান্টা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও অনুপম হালদার, হিন্দু সৎকার সমিতি-র অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, এলাকার পরিচিত মুখ রাজীব জয়সওয়াল, দীনেশ জয়সওয়াল, গার্গী গুপ্তা, নীতু শা, নেহা রায়, ঋক জয়সওয়াল, অভিনেত্রী সুচন্দ্রা ভানিয়া, অর্জুন সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।


'আইকনিক'-এর পক্ষ থেকে সমগ্র অনুষ্ঠান সুচারু ভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন সাথী সরকার, রূপা মালাকার ও মৃত্যুঞ্জয় রায়। 

অনুষ্ঠানে আবির খেলা, নাচ, গান, ফ্যাশন শো সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল বিভিন্ন ধরণের পানীয় ও আহারের এলাহী আয়োজন।

এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে সকলের মনে আনন্দ ও খুশির দোল।


Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী