আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশার স্বপ্ন পূরণ

 

আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশার স্বপ্ন পূরণ 


 আলেফা বেগম :: মেয়েরা আজও স্বপ্ন সন্ধানী। স্বপ্ন সফল হওয়াটা এখনো যেন জীবন উদযাপনের মতোই। আজও যখন মেয়েরা সামাজিক ক্ষোভ,‌ বিক্ষোভ, বিচার এবং বাধার অন্ধকার পথে হাঁটছে, সেই গহন অন্ধকারে, স্বপ্ন পূরণের এক টুকরো আলো জ্বালিয়েছেন বিপাশা। তাঁর নিজের জন্য। এই যাত্রাটা অন্য নারীর মতো তাঁর কাছে অত সহজ ছিল না। অসংখ্য বাধার মুখোমুখি হতে হয়েছে তাঁকে, কিন্তু তাঁর স্বপ্নই তাঁকে সে সব বাধা অতিক্রম করার ক্ষমতা দিয়েছে। তাঁর নতুন গানের ভিডিও অ্যালবাম প্রকাশের মাধ্যমে, বিপাশা তাঁর স্বপ্ন এবং তাঁর সাহস উদযাপন করেছেন। এই গান তাঁর জন্য একটা প্রার্থনার মতো। সমাজের ন্যায় বিচার, জীবনের সুখ দুঃখের হিসেব নিকেশ থেকে অনেক উর্দ্ধে।

এই অ্যালবামটার পর বিপাশা বিশ্বাস করতে শুরু করেছেন যে বারবার পতনের পরেও উঠে দাঁড়ানো সম্ভব। স্বপ্ন পূরণ সম্ভব। আসলে, সবটাই সময়, ধৈর্য, সাহস এবং অধ্যবসায়। আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশা তাঁর স্বপ্ন পূরণ করলেন। গায়িকা বিপাশা সেন রায়। তাঁর প্রথম হিন্দি মিউজিক অ্যালবাম *"তুমসা নেহি হ্যায়"* আনুষ্ঠানিকভাবে রিলিজ হলো। 
 

বৃহস্পতিবার, ৬ মার্চ সল্টলেকের ৫ নম্বর সেক্টরের Prince The Club-এ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এই ভিডিও অ্যালবাম প্রকাশ করলেন বিশিষ্ট গায়ক নচিকেতা, গায়িকা জোজো। গানটি গেয়েছেন ও অভিনয় করেছেন বিপাশা সেন রায়।মিউজিক ভিডিওতে বিপাশার বিপরীতে অভিনয় করেছেন মনপ্রীত সিং।গানটি লিখেছেন জয় মণ্ডল, সংগীত আয়োজন করেছেন আমির আলী। চিত্রগ্রহণ করেছেন অনিকেত মুখোপাধ্যায়, কোরিওগ্রাফি করেছেন মুকেশ রায় ম্যাক্স। গানটি দেখা যাচ্ছে Bipasa Sen Roy-এর ইউটিউব চ্যানেলে।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী