*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

 


*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

নিজস্ব সংবাদদাতা, বাসন্তী : বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১৪ নং জাগরনী সংঘের আয়োজনে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী র‌ইচ আলী মোল্লা ও দেবাশীষ বৈরাগী। উপস্থিত ছিলেন শুভ শংকর মিস্ত্রী, প্রিয়তোষ মন্ডল, জগন্নাথ রায়, শুশীল মিস্ত্রী সহ বিশিষ্টরা।


আজকের চুড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় মা এন্টার প্রাইজ ৬ উইকেটে রায়পাড়া ভাই ভাই সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান্স ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা পুরস্কার মূল্য গ্রহণ করেন। জয়ী দলের ক্যাপটেনের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বৈরাগী ও টুকাই মিস্ত্রী। রানার্স দলের হাতে ট্রফি ও তেরো হাজার টাকা তুলে দেন তপন রায় ও গৌরপদ মন্ডল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জয়ী দলের অনীক। এদিন আয়োজক কমিটির সভাপতি অবনী মন্ডল, সম্পাদক গৌরপদ মন্ডল ও মহাদেব ঘরামী বলেন, এটা আমাদের দ্বিতীয় বর্ষ।

আই পি এল শুরুর দিনে এই টুর্নামেন্টের আয়োজন করে আমরা ক্রিকেট প্রেমীদের যথেষ্ট সাড়া পেয়েছি। এবং বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে আই পি এল- এর আনন্দ উপভোগ করতে পারে। সেজন্যই এই টুর্নামেন্টের আয়োজন। এবছর যে ভাবে সহযোগিতা পেয়েছি তাতে আগামী বছর আমরা আরো বড়ো মাপের টুর্নামেন্টের আয়োজন করবো। উপস্থিত দর্শকদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী