Posts

Showing posts from March, 2025

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

Image
  *বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট* নিজস্ব সংবাদদাতা, বাসন্তী : বাসন্তীর ফুল মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের ১৪ নং জাগরনী সংঘের আয়োজনে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বিশিষ্ট সমাজসেবী র‌ইচ আলী মোল্লা ও দেবাশীষ বৈরাগী। উপস্থিত ছিলেন শুভ শংকর মিস্ত্রী, প্রিয়তোষ মন্ডল, জগন্নাথ রায়, শুশীল মিস্ত্রী সহ বিশিষ্টরা। আজকের চুড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলায় মা এন্টার প্রাইজ ৬ উইকেটে রায়পাড়া ভাই ভাই সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ান্স ট্রফি ও নগদ পনেরো হাজার টাকা পুরস্কার মূল্য গ্রহণ করেন। জয়ী দলের ক্যাপটেনের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ বৈরাগী ও টুকাই মিস্ত্রী। রানার্স দলের হাতে ট্রফি ও তেরো হাজার টাকা তুলে দেন তপন রায় ও গৌরপদ মন্ডল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় জয়ী দলের অনীক। এদিন আয়োজক কমিটির সভাপতি অবনী মন্ডল, সম্পাদক গৌরপদ মন্ডল ও মহাদেব ঘরামী বলেন, এটা আমাদের দ্বিতীয় বর্ষ। আই পি এল শুরুর দিনে এই টুর্নামেন্টের আয়োজন করে আমরা ক্রিকেট প্রেমীদের যথেষ্ট সাড়া পেয়েছি। এবং বাংলার প্রত্যন্ত গ্রামের ...

ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র-ছাত্রীদের জন্য আকাশের নতুন উদ্যোগ

Image
  ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র-ছাত্রীদের জন্য আকাশের নতুন উদ্যোগ  সাজাহান সিরাজ : আকাশ এডুকেশনাল সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য চালু করল আকাশ ইনভিক্টস। আগ্রহী ছাত্রদের জেইই প্রস্তুতির জন্য এক চূড়ান্ত গেম চেঞ্জার। যা • শ্রেষ্ঠ মানের কোর্স উপাদান • এক ছাদের নীচে ভারতের সেরা জেইই ফ্যাকাল্টি - 40+ শহর জুড়ে 500 টিরও বেশি ফ্যাকাল্টি সদস্য, যারা এক লক্ষের ও বেশি শিক্ষার্থীকে আইআইটিতে পড়ার স্বপ্ন পূরণে সাহায্য করবে। • একটি অত্যাধুনিক প্রযুক্তি এবং এআই-সমর্থিত প্ল্যাটফর্ম যা ব্যক্তিগত অধ্যয়নের অভিজ্ঞতা প্রদান করবে। • আকাশের প্রক্রিয়া ও সিস্টেম দ্বারা সমর্থিত, যা নিশ্চিত করবে যে ২৫টি স্থানেই উচ্চমানের ও ক্রমাগত ডেলিভারি নিশ্চিত হয়। • আরও তথ্যের জন্য, অভিভাবক এবং ছাত্ররা ৯১৪৭১৬৯৫৬০ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ইমেল করতে পারেন: fr.admissions.wb51@aesl.in ১৯ মার্চ আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেড (এইএসএল), টেস্ট প্রস্তুতি পরিষেবার একটি জাতীয় লিডার, আজ তাদের নতুন উদ্যোগে আকাশ ইনভিক্টস চালু করল। এটি একটি বিপ্লবী এবং উন্নত জেইই প্রস্তুতি প্রোগ্রাম, যা সেরা এবং মেধাবী ইঞ্জিনিয়ারিং শিক...

প্রেম-ভালোবাসার রঙিন কাহিনীচিত্র "এ মন তোকে দিলাম"

Image
  প্রেম-ভালোবাসার রঙিন কাহিনীচিত্র "এ মন তোকে দিলাম" সাজাহান সিরাজ :: কলেজ এক বিচিত্র জায়গা। কলেজ শিক্ষার মন্দির হিসেবে পরিচিত হলেও ছাত্র-ছাত্রীদের মধ্যে কলেজ জীবনে অনেক প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই অর্থে শিক্ষার পাশাপাশি কলেজগুলি ছাত্র-ছাত্রীদের কাছে প্রেম মন্দিরও বটে। উত্তরবঙ্গে পাহাড়ের কোলে ঘেঁষে গড়ে ওঠা কলেজ হল শিলিগুড়ি মেট্রোপলিটন কলেজ। ভালো কলেজ হিসেবে এই কলেজের নাম ডাকও আছে। এই কলেজে প্রতিবছর "ওয়েস্ট বেঙ্গল মোটর র‍্যালি কম্পিটিশন" নামে এক মোটর র‍্যালি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। যেখানে অংশ নেয় রাজ্যের বিভিন্ন প্রান্তের জেলা কলেজগুলির ছাত্র-ছাত্রীরা। বিগত কয়েক বছর এই মোটর র‍্যালি প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন কলেজের ছাত্র রাজা সিকদার। এ বছর এই প্রতিযোগিতায় রাজা অংশ না নেওয়ায় কলেজ ছাত্রী পূজা চৌধুরী, এই  প্রতিযোগিতায় বিজয়িনী হওয়ার স্বপ্ন দেখে। কিন্তু সেখানে বাধ সাধে দিদি রুপলেখার অনুরোধে কলকাতা থেকে এই কলেজে পড়তে আসা প্রেম। মোটর র‍্যালি প্রতিযোগিতায় বিজয়ী হয় প্রেম। এই হার কিছুতে মেনে নিতে পারে না পূজা। শিলিগুড়ির প্রভাবশালী প...

*"আইকনিকের" বসন্ত উৎসব*

Image
 *"আইকনিকের" বসন্ত উৎসব*  সাজাহান সিরাজ :: রং এবং গান মানুষকে কিভাবে মাতোয়ারা করতে পারে চোখে না দেখলে বোঝা যেত না। আইকনিকের বসন্ত উৎসবে এসে সেটাই চাক্ষুষ করলো সবাই।  রঙের উৎসব 'দোল' বা 'হোলি'-র প্রাক্কালে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা 'আইকনিক'-এর পরিচালনায় ১২ মার্চ ২০২৫ কলকাতার খান্না বাজার লাগোয়া 'শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ' প্রাঙ্গণে আয়োজিত হয় 'রঙ মহোৎসব ২০২৫' নামাঙ্কিত এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তের বাংলা আর হিন্দি গানের তালে তালে নাচে মাতোয়ারা হয়ে ওঠেন আবাল-বৃদ্ধ-বনিতারা। বিভিন্ন ভেষজ রঙে রঙিন হয়ে উঠে সারা প্রাঙ্গণ। বেলা ১১ টা থেকে ৫ টা পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বিভিন্ন সময়ে উপস্থিত হয়েছিলেন তৃণমূল যুব কংগ্রেসের বরিষ্ঠ নেতা সঞ্জয় বক্সি, স্মিতা বক্সি, সৌম্য (জয়) বক্সি, শ্রেয়া পাণ্ডে, প্রিয়াঙ্কু পাণ্ডে, ফাটাকেষ্ট খ্যাত কালীপুজোর প্রধান আয়োজক প্রবন্ধ রায় ওরফে ফান্টা, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের দুই যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী ও অনুপম হালদার, হিন্দু সৎকার সমিতি-র অ...

আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশার স্বপ্ন পূরণ

Image
  আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশার স্বপ্ন পূরণ   আলেফা বেগম :: মেয়েরা আজও স্বপ্ন সন্ধানী। স্বপ্ন সফল হওয়াটা এখনো যেন জীবন উদযাপনের মতোই। আজও যখন মেয়েরা সামাজিক ক্ষোভ,‌ বিক্ষোভ, বিচার এবং বাধার অন্ধকার পথে হাঁটছে, সেই গহন অন্ধকারে, স্বপ্ন পূরণের এক টুকরো আলো জ্বালিয়েছেন বিপাশা। তাঁর নিজের জন্য। এই যাত্রাটা অন্য নারীর মতো তাঁর কাছে অত সহজ ছিল না। অসংখ্য বাধার মুখোমুখি হতে হয়েছে তাঁকে, কিন্তু তাঁর স্বপ্নই তাঁকে সে সব বাধা অতিক্রম করার ক্ষমতা দিয়েছে। তাঁর নতুন গানের ভিডিও অ্যালবাম প্রকাশের মাধ্যমে, বিপাশা তাঁর স্বপ্ন এবং তাঁর সাহস উদযাপন করেছেন। এই গান তাঁর জন্য একটা প্রার্থনার মতো। সমাজের ন্যায় বিচার, জীবনের সুখ দুঃখের হিসেব নিকেশ থেকে অনেক উর্দ্ধে। এই অ্যালবামটার পর বিপাশা বিশ্বাস করতে শুরু করেছেন যে বারবার পতনের পরেও উঠে দাঁড়ানো সম্ভব। স্বপ্ন পূরণ সম্ভব। আসলে, সবটাই সময়, ধৈর্য, সাহস এবং অধ্যবসায়। আন্তর্জাতিক নারী দিবসের আগেই বিপাশা তাঁর স্বপ্ন পূরণ করলেন। গায়িকা বিপাশা সেন রায়। তাঁর প্রথম হিন্দি মিউজিক অ্যালবাম *"তুমসা নেহি হ্যায়"* আনুষ্ঠানিকভাবে রিলিজ হলো।...

কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা 'আইকনিক' আয়োজিত হোলি মহৎসব

Image
  কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা 'আইকনিক' আয়োজিত হোলি মহৎসব  বকুল দাশ : দোল পূর্ণিমা বা হোলি-র প্রাক্কালে আগামী ১২ মার্চ সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মানিকতলার 'শ্রীধেশ্বর শিব সমাজ সংঘ' প্রাঙ্গণে 'রং মহোৎসব' নামাঙ্কিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে কলকাতার অন্যতম ইভেন্ট প্ল্যানার সংস্থা 'আইকনিক' । শুক্রবার কলকাতার ৫৮-বি প্রতাপাদিত্য রোডের  'আইকনিক' কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে সংস্থার তরফ থেকে রূপা মালাকার জানিয়েছেন, 'রং মহোৎসব' অনুষ্ঠানের পাশাপাশি আগামী ৩০ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত কলকাতার 'গ্যালারি গোল্ড'-এ 'আইকনিক'-এর ছত্রছায়ায় অনুষ্ঠিত হতে চলেছে 'ফটোগ্রাফি এক্জিবিশন'। সাংবাদিক সম্মেলনে রূপা ছাড়াও উপস্থিত ছিলেন গার্গী গুপ্ত ও নিতু শা।

“দ্য পাওয়ার অফ হার” : আন্তর্জাতিক নারী দিবসে মণিপাল এর ঘোষণা - নারী একাই একশো

Image
  “দ্য পাওয়ার অফ হার” : আন্তর্জাতিক নারী দিবসে মণিপাল এর ঘোষণা - নারী একাই একশো  আলেফা বেগম : যুগ যুগ ধরে নারীরা পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের অন্যতম স্তম্ভ হয়ে আসছেন, কিন্তু দায়িত্ব পালনের চাপে তাদের স্বাস্থ্য অনেক সময়ই উপেক্ষিত থেকে যায়। এবারের আন্তর্জাতিক নারী দিবসে, মণিপাল হাসপাতাল সেই ধারা বদলাতে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে নারীদের স্বাস্থ্য ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মনিপাল, কাজের সঙ্গে যুক্ত পেশাদার নারী, বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধান, পুলিশ অফিসার এবং আইএএস ও আইপিএস মহিলা সমিতির সম্মানিত সদস্যদের একত্রিত করে এক আলোকিত ও উদযাপনমুখর অনুষ্ঠানের আয়োজন করল কলকাতায়। যার মূল ভাবনা ছিল “দ্য পাওয়ার অফ হার”। এই বিশেষ অনুষ্ঠানে মণিপাল হাসপাতাল গ্রুপের বিভিন্ন ইউনিটের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। “দ্য পাওয়ার অফ হার” শুধুমাত্র একটি থিম নয়; এটি এক দৃঢ় ঘোষণা যে যখন একজন নারী ক্ষমতায়িত হন, তখন পুরো সমাজ তার সুফল ভোগ করে। নারীরা সমাজের নীরব স্থপতি, যারা কর্মজীবন, পরিবার এবং সামাজিক প্রত্যাশার ভারসাম্য রক্ষা করেন, অথচ তাদের নিজেদের সুস্থতা অনেক সময়ই...

বিশ্বনিদ্রা দিবসের প্রাক্কালে মেডিকার বিশেষ আলোচনা

Image
 বিশ্বনিদ্রা দিবসের প্রাক্কালে মেডিকার বিশেষ আলোচনা বকুল দাশ : মণিপাল হাসপাতাল গ্রুপের অন্তর্গত মেডিকা সুপারস্পেশালিটি হাসপাতাল বিশ্বনিদ্রা দিবস -এর প্রাক্কালে বিশেষজ্ঞদের নিয়ে এক আলোচনা চক্রের আয়োজন করল। যার বিষয় ছিল ‘নিদ্রা স্বাস্থ্য’। আসন্ন বিশ্বনিদ্রা দিবস (আগামী ১৪ মার্চ ২০২৫)। আলোচনায় অংশ নেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ কুণাল সরকার (সিনিয়র ভাইস চেয়ারম্যান, সিনিয়র কার্ডিয়াক হার্ট সার্জন ও প্রধান, MICS), প্রফেসর ডাঃ শুভঙ্কর চৌধুরী (পরিচালক, ডায়াবেটিস ও এন্ডোক্রিনোলজি বিভাগ), ডাঃ প্রদীপ্তা কুমার শেঠি (পরিচালক – গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগ) এবং (প্রফ.) ডাঃ অনির্বাণ রায় (বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ)। আলোচনা পরিচালনা করেন ডাঃ শাশ্বতী সেনগুপ্ত দত্ত ও ডাঃ সৌভিক রায় চৌধুরী (সিনিয়র কনসালট্যান্ট, ENT ও স্লিপ অ্যাপনিয়া বিশেষজ্ঞ)। ভাল ঘুম হল সুস্বাস্থ্যের মূল ভিত্তি, তবুও আজকের দ্রুতগতির জীবনে এটি উপেক্ষিত হচ্ছে। এই বিশ্ব নিদ্রা দিবসে "Make Sleep Health a Priority" এই বার্তাকে সামনে রেখে আলোচনা করা হয় যে, নিয়মিত ও পর্যাপ্ত ঘুম কোনও বিলাসিতা নয়, বরং শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ...

বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে ওএনজিসি

Image
  বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে ওএনজিসি সাইফুদ্দিন মোল্লা : ক্যানিং পূর্বের জনপ্রিয় বিধায়ক সওকত মোল্লার উদ্যোগে তাঁর বিধানসভা এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন ৫০০ ব্যক্তি হাতে ট্রাই সাইকেল সহ অন্যান্য সহায়ক সরঞ্জাম তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কাজে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ওএনজিসি। এই উপলক্ষে গত শনিবার জীবনতলায় প্রথম পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, স্থানীয় বিধায়ক সওকত মোল্লা, অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) সৌমেন পাল, ওএনজিসি-র ইডি বেসিন ম্যানেজার ডি.সি.পন্থ,স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি শোয়েব সেখ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোক্তার সেখ সহ জেলার একাধিক আধিকারিক ও স্থানীয় সমাজসেবিরা।  এদিনের অনুষ্ঠানে অতিথিরদের হাত দিয়ে ক্যানিং ২ নম্বর ব্লকের সারেঙ্গাবাদ ও নেতড়া পঞ্চায়েত এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন ১৫০ জন মানুষের হাতে ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়।

বিশ্বমানের শল্যচিকিৎসদের মহামিলনে ভারতের দুঃস্থ শিশুদের জীবনে আশার আলো*

Image
  বিশ্বমানের শল্যচিকিৎসদের মহামিলনে ভারতের দুঃস্থ শিশুদের জীবনে আশার আলো* সাজাহান সিরাজ : জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (JIMSH) গর্বের সঙ্গে আয়োজন করছে ‘অপারেশন স্ট্রেইট স্পাইন’ (OSS) — একটি পথপ্রদর্শক চিকিৎসা অভিযান যা ভারতের মেরুদণ্ড বিকৃতি সংশোধনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে। এই বৈপ্লবিক উপস্থাপনায় বিশ্বের শীর্ষস্থানীয় মেরুদণ্ড শল্যচিকিৎসক ও চিকিৎসা বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন কলকাতায়। তাঁদের মধ্যে রয়েছেন ডাঃ আলায়েলদিন আহমাদ প্যালেস্টাইনের (শিশু অর্থোপেডিক ও শিশু মেরুদণ্ড শল্যচিকিৎসক), প্রফেসর (ডাঃ) ম্যাসিমো বলসানো ইতালির (স্পাইন সার্জারি বিশেষজ্ঞ), ডাঃ গিরীশ স্বামী যুক্তরাজ্যের (স্পাইন সার্জন), ডাঃ নবীন সি. মুরালি বার্মিংহামের (অ্যানাস্থেশিওলজিস্ট) এবং তাঁদের সঙ্গে রয়েছেন যুক্তরাজ্য থেকে আগত, মিস জ্যাকলিন ক্রিচলি, মিস চেরি, মি. জাজি প্রোমিল্ডা ও মি. সার্জিও চেচেলি, যাঁরা সকলেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় পা রাখেছেন শুধুমাত্র এই মহতী উদ্যোগের জন্য।   JIMSH-এর ছাতার তলায় এই চিকিৎসকরা একত্রিত হয়েছেন এমন সব শি...