বিশ্বমানের শল্যচিকিৎসদের মহামিলনে ভারতের দুঃস্থ শিশুদের জীবনে আশার আলো*

 

বিশ্বমানের শল্যচিকিৎসদের মহামিলনে ভারতের দুঃস্থ শিশুদের জীবনে আশার আলো*

সাজাহান সিরাজ : জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (JIMSH) গর্বের সঙ্গে আয়োজন করছে ‘অপারেশন স্ট্রেইট স্পাইন’ (OSS) — একটি পথপ্রদর্শক চিকিৎসা অভিযান যা ভারতের মেরুদণ্ড বিকৃতি সংশোধনের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে।

এই বৈপ্লবিক উপস্থাপনায় বিশ্বের শীর্ষস্থানীয় মেরুদণ্ড শল্যচিকিৎসক ও চিকিৎসা বিশেষজ্ঞরা একত্রিত হয়েছেন কলকাতায়। তাঁদের মধ্যে রয়েছেন ডাঃ আলায়েলদিন আহমাদ প্যালেস্টাইনের (শিশু অর্থোপেডিক ও শিশু মেরুদণ্ড শল্যচিকিৎসক), প্রফেসর (ডাঃ) ম্যাসিমো বলসানো ইতালির (স্পাইন সার্জারি বিশেষজ্ঞ), ডাঃ গিরীশ স্বামী যুক্তরাজ্যের (স্পাইন সার্জন), ডাঃ নবীন সি. মুরালি বার্মিংহামের (অ্যানাস্থেশিওলজিস্ট) এবং তাঁদের সঙ্গে রয়েছেন যুক্তরাজ্য থেকে আগত, মিস জ্যাকলিন ক্রিচলি, মিস চেরি, মি. জাজি প্রোমিল্ডা ও মি. সার্জিও চেচেলি, যাঁরা সকলেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় পা রাখেছেন শুধুমাত্র এই মহতী উদ্যোগের জন্য।  

JIMSH-এর ছাতার তলায় এই চিকিৎসকরা একত্রিত হয়েছেন এমন সব শিশুদের জীবন বদলে দেওয়ার জন্য, যারা স্কোলিওসিস এবং অন্যান্য জটিল মেরুদণ্ডজনিত সমস্যায় ভুগছে — যাদের সামনে অর্থনৈতিক দুরবস্থার কারণে সুস্থ জীবনের স্বপ্ন দেখা ছিল দুঃসাধ্য ।


এই বিশ্বমানের চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে ভারতের বিভিন্ন প্রান্তের ১২ জন দুঃস্থ শিশুদের সেবা প্রদান করবেন, যারা এতদিন শুধুমাত্র অর্থাভাবে এবং বিশেষজ্ঞ চিকিৎসার অভাবে স্কোলিওসিস চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন।  

স্কোলিওসিস, সাধারণত বয়ঃসন্ধির আগে শরীর বৃদ্ধির সময় দেখা যায়, যেখানে মেরুদণ্ডের ৩৩টি হাড় বেঁকে যায় এবং তা শুধুমাত্র দীর্ঘ (৬-১০ ঘণ্টারও বেশি) জটিল ও নিখুঁত শল্যচিকিৎসার মাধ্যমে সংশোধন সম্ভব। যা খুবই ব্যয়বহুল।

JIMSH এর ৩-৮ মার্চ ২০২৫ এই মহান উদ্যোগে অংশগ্রহণকারী সকল আন্তর্জাতিক মেরুদণ্ড সার্জন এবং চিকিৎসা বিশেষজ্ঞদের প্রতি চিরঋণী ও কৃতজ্ঞ, যাঁরা স্বেচ্ছায় এবং নিঃস্বার্থভাবে এই মহতী কাজে নিজেদের নিয়োজিত করেছেন।  

এই আয়োজন শুধুমাত্র চিকিৎসা দক্ষতার পরিচায়ক নয়; এটি সেই সকল অবহেলিত শিশুদের স্বর তুলে ধরার এক প্রয়াস, যারা মেরুদণ্ডজনিত সমস্যার কারণে বছরের পর বছর দুর্ভোগের শিকার। এই ঐতিহাসিক উদ্যোগের সাক্ষী হয়ে আপনি এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে পারেন এবং সকলের জন্য বিশ্বমানের চিকিৎসা সেবা সহজলভ্য করার বার্তাটি আরও সুদূরপ্রসারী করতে পারেন বলে আশা প্রকাশ করেছেন JIMSH এর কর্ণধার ডাঃ কে. কে. গুপ্তা।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী