“দ্য পাওয়ার অফ হার” : আন্তর্জাতিক নারী দিবসে মণিপাল এর ঘোষণা - নারী একাই একশো

 


“দ্য পাওয়ার অফ হার” : আন্তর্জাতিক নারী দিবসে মণিপাল এর ঘোষণা - নারী একাই একশো 


আলেফা বেগম : যুগ যুগ ধরে নারীরা পরিবার, কর্মক্ষেত্র ও সমাজের অন্যতম স্তম্ভ হয়ে আসছেন, কিন্তু দায়িত্ব পালনের চাপে তাদের স্বাস্থ্য অনেক সময়ই উপেক্ষিত থেকে যায়। এবারের আন্তর্জাতিক নারী দিবসে, মণিপাল হাসপাতাল সেই ধারা বদলাতে এক দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছে, যেখানে নারীদের স্বাস্থ্য ও ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। মনিপাল, কাজের সঙ্গে যুক্ত পেশাদার নারী, বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ প্রধান, পুলিশ অফিসার এবং আইএএস ও আইপিএস মহিলা সমিতির সম্মানিত সদস্যদের একত্রিত করে এক আলোকিত ও উদযাপনমুখর অনুষ্ঠানের আয়োজন করল কলকাতায়। যার মূল ভাবনা ছিল “দ্য পাওয়ার অফ হার”। এই বিশেষ অনুষ্ঠানে মণিপাল হাসপাতাল গ্রুপের বিভিন্ন ইউনিটের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।

“দ্য পাওয়ার অফ হার” শুধুমাত্র একটি থিম নয়; এটি এক দৃঢ় ঘোষণা যে যখন একজন নারী ক্ষমতায়িত হন, তখন পুরো সমাজ তার সুফল ভোগ করে। নারীরা সমাজের নীরব স্থপতি, যারা কর্মজীবন, পরিবার এবং সামাজিক প্রত্যাশার ভারসাম্য রক্ষা করেন, অথচ তাদের নিজেদের সুস্থতা অনেক সময়ই উপেক্ষিত থেকে যায়। “পাওয়ার অফ হার” হলো সেই সুস্থতার অধিকার পুনরুদ্ধার করা, যাতে প্রতিটি নারী তার স্বাস্থ্য, স্বপ্ন ও কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে পারেন। এটি নারীদের দৃঢ়তা, সংগ্রাম, কাঁচের দেয়াল ভাঙার দৃষ্টান্ত ও নতুন সম্ভাবনা তৈরির এক প্রশস্ত সম্মান।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী