Posts

মণিপাল হসপিটালস কলকাতায় চালু করল অত্যাধুনিক ‘মণিপাল অ্যাম্বুলেন্স রেসপন্স সার্ভিস’

Image
  মণিপাল হসপিটালস কলকাতায় চালু করল অত্যাধুনিক ‘মণিপাল অ্যাম্বুলেন্স রেসপন্স সার্ভিস’  বকুল দাশ :: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর মণিপাল হসপিটালস আনুষ্ঠানিকভাবে কলকাতা শহরে চালু করল মণিপাল অ্যাম্বুলেন্স রেসপন্স সার্ভিস (MARS) – যা পূর্বাঞ্চলের জরুরি পরিষেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই সম্প্রসারণ কর্মসূচির অংশ হিসাবে মণিপাল হসপিটালস ১৭টি অত্যাধুনিক মণিপাল অ্যাম্বুলেন্সের একটি শক্তিশালী বহর উদ্বোধন করেছে, যার মধ্যে রয়েছে ৫টি অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট (ACLS) ইউনিট এবং ১২টি বেসিক লাইফ সাপোর্ট (BLS) ইউনিট। পাশাপাশি, সেই সাথে থাকছে ২০টি কলকাতা অ্যাক্সিডেন্ট রেসপন্স অ্যান্ড মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স (KARMA) অ্যাম্বুলেন্স, যা কলকাতা পুলিশ ও মণিপাল হসপিটাল ইএম বাইপাস-এর যৌথ উদ্যোগে পরিচালিত হয়ে সড়ক দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত জরুরি সহায়তা ও গোল্ডেন-আওয়ার ইন্টারভেনশন প্রদান করে। মণিপাল হসপিটালস বর্তমানে তাদের নেটওয়ার্ক জুড়ে ১০০-রও বেশি MARS অ্যাম্বুলেন্স পরিচালনা করছে, যা প্রতিদিন ৫০০-রও বেশি জরুরি কলের সাড়া দিচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলক...

ইন্টারন্যাশনাল নিউ স্টার' এর উদ্যোগে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব

Image
 'ইন্টারন্যাশনাল নিউ স্টার' এর উদ্যোগে পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব  আলেফা বেগম :: মৌলালি যুবক কেন্দ্রে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অভিনেত্রী পাপিয়া অধিকারী, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, পরিচালক ও সম্পাদক সৌমেন সেন, বিপ্লব ঘোষ, অমরনাথ সেন, অদিতি মুখার্জী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা।  ইন্টারন্যাশনাল নিউ স্টার' আয়োজিত পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক উৎসবে বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার দৃষ্টান্ত রাখার জন্য শতাধিক ব্যক্তিকে পুরস্কৃত করা হয়। একাধিক ব্যক্তির উপস্থিতিতে পুরস্কৃত করা হয় সংস্কৃতি, সাহিত্য, সমাজসেবা, প্রশাসন সহ একাধিক ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিদের।" প্রাক্তন বিগ্রেডিয়ার তুষার কান্তি মুখোপাধ্যায়, সুমন দাস (জেনারেল সেক্রেটারি, হিউম্যান রাইটস), বিপ্লব ঘোষ (অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সেক্রেটারি, সিপিডিয়ার),বাদল বর্মন (বিশিষ্ট সাহিত্যিক ও পুলিশ আধিকারিক), বরুণ চক্রবর্তী (বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক),কৌশিক গাঙ্গুলী (বিশিষ্ট সাহিত্যিক), সিরাজুল ইসলাম...

বিশ্ব ডায়াবেটিস দিবসে মণিপাল হসপিটালস এর উদ্যোগ, ঢাকুরিয়ায় ‘মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস’-এর উদ্বোধন ও ইএম বাইপাসে সচেতনতা কর্মসূচি

Image
  বিশ্ব ডায়াবেটিস দিবসে মণিপাল হসপিটালস এর উদ্যোগ, ঢাকুরিয়ায় ‘মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস’-এর উদ্বোধন ও ইএম বাইপাসে সচেতনতা কর্মসূচি আলেফা বেগম : ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হাসপাতাল গ্রুপ-এর দুটি ইউনিট — ঢাকুরিয়া ও ইএম বাইপাস — বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ১২ নভেম্বর দুটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ঢাকুরিয়া ইউনিটে চালু হয়েছে নতুন মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস, আর ইএম বাইপাস ইউনিটে অনুষ্ঠিত হয়েছে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা কর্মসূচি। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অলিম্পিয়ান শ্যুটার ও অর্জুন পুরস্কারপ্রাপ্ত জয়দীপ কর্মকার। দুই হাসপাতালের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষকে ডায়াবেটিস সম্পর্কে আরো সচেতন করা — যেন সবাই প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয়, সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত জীবনযাপনের গুরুত্ব বুঝতে পারেন। অনুষ্ঠানগুলিতে চিকিৎসকরা ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দেন। মণিপাল ইনস্টিটিউট অফ ডায়াবেটিস, ঢাকুরিয়া ইউনিটে একত্রিত হয়েছে একদল বিশেষজ্ঞ চিকিৎস...

হাফমুন এন্টারটেইনমেন্ট"এর নতুন শিল্প সংযোজনা

Image
  "হাফমুন এন্টারটেইনমেন্ট"এর নতুন শিল্প সংযোজনা  আলেফা বেগম :: পুজো পার্বণ উৎসব আনন্দের পাশাপাশি বৃষ্টির রেশ কাটতেই হালকা শীতের আমেজ কলকাতার দিকে ধির পায়ে এগিয়ে আসছে। আগামীতে মানব-মানবী প্রকৃতির রঙিন রূপ দেখতে চলেছে আরও। শিল্প-সংস্কৃতিপ্রেমীদের কাছে ঠিক এই সময়ই নতুন খবর নিয়ে এলো "হাফ মুন এন্টারটেইনমেন্ট" ।  এই প্রোডাকশন হাউজের দু'টি ভিডিও অ্যালবাম কলকাতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশে আত্মপ্রকাশ করল বুধবার।  গীতিকার, কাহিনীকার এবং পরিচালক রাজা ব্যানার্জি জানালেন, এই অ্যালবামে গানে লিপ দিয়েছেন কল্যাণী মণ্ডল, ভাস্বর চ্যাটার্জি, কাঞ্চনা মৈত্র, অরত্রিকা ব্যানার্জি, প্রার্থিব ব্যানার্জি প্রমুখ।রাজা ব্যানার্জীর লেখা ঞগানগুলো শ্রোতারা শুনতে পাবেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী এবং এম তীর্থের কণ্ঠে। ডকুমেন্টারি বা তথ্যচিত্র তৈরিতে নিজেদের প্রতিষ্ঠিত করার পর প্রযোজক শুভাশিস গাঙ্গুলী এবারে গানের অ্যালবাম তৈরিতে এগিয়ে এলেন। পাশে পেলেন একাধারে অভিনেতা এবং পরিচালক রাজা ব্যানার্জিকে।  উল্লেখ্য, প্রবাদপ্রতিম অভিনেতা জ্ঞানেশ মুখার্জির হাত ধরে অ...

দুই নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন

Image
  দুই নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন  সাজাহান সিরাজ : এক অন্য গল্প।দুই নারীর গল্প। বলা ভালো, এ এক আজব কাহিনী। অভাবের সংসার। দারিদ্র্যের মধ্যে তাদের বেড়ে ওঠা। বয়স হলেও সৎ সচ্ছল পাত্র জোগাড় করতে ব্যর্থ তাদের পরিবার। বিয়ে দেওয়ার সামর্থ্য হচ্ছিল না দুই পরিবারের। কিন্তু ভালোবাসা তো থেমে থাকে না । প্রেম বড় বিচিত্র। টেলিফোনে আলাপ। সেই থেকে প্রেম ভালবাসা। একসঙ্গে কাজের সুবাদে সে প্রেম আরো গাড়ো হয়। নিজেদের মধ্যে নির্ভরতা বাড়ে। নাইবা জুটলো পুরুষ বর। পরিবারের উপর নির্ভর না করে নিজেরাই, দুই নারী সামাজিক বিয়ের স্বপ্ন ভুলে অসম বিয়েতে সম্মত হন। দীর্ঘ সময় পর দুই নারী নিজেদের মধ্যে সংসার পাতার স্বপ্ন দেখেন। যেমন ভাবা তেমনি কাজ।  দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন লাগোয়া কুলতলী ব্লকের জালাবেড়িয়া ১ নম্বর অঞ্চলের পালের চক মন্দির প্রাঙ্গণে হাজার হাজার গ্রামবাসীকে সাক্ষী রেখে মন্দিরে দুই নারী বিয়ের পোশাকে এক মাঙ্গলিক অনুষ্ঠানে ধর্মীয় রীতিনীতি মেনে মন্ত্র উচ্চারণ, মালা বদল, সাত পাক ঘুরে সাত জন্মের বন্ধনে আবদ্ধ হলেন। দুই নারী একে অন্যকে বিয়ে করলেন। বর মন্দিরবাজারের রামেশ্বরপুরের ব...

হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত – মণিপাল হাসপাতাল

Image
 হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত – মণিপাল হাসপাতাল বকুল দাশ :: হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে এক বড় সাফল্য মণিপাল হাসপাতাল, ঢাকুরিয়াতে — যা ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস গ্রুপ-এর একটি ইউনিট। এখানে প্রথমবারের মতো এক ৮১ বছর বয়সী প্রবীণ রোগী, কলকাতার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল কান্তি ঘোষ-এর শরীরে অত্যাধুনিক ডুয়াল-চেম্বার লিডলেস পেসমেকার বসানো হয়েছে। এই জটিল প্রক্রিয়াটি সম্পন্ন করেন মণিপাল হাসপাতাল, ঢাকুরিয়ার কনসালট্যান্ট – ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডাঃ প্রদীপ ভৌমিক। রোগী দীর্ঘদিন ধরে একাধিকবার অজ্ঞান হয়ে পড়া (সিনকোপ) ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ইসিজি, হল্টার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাম ও অন্যান্য রুটিন রক্ত পরীক্ষার পর জানা যায়, তিনি সিক সাইনাস সিনড্রোম-এ আক্রান্ত — অর্থাৎ হৃদপিণ্ডের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণকারী “সাইনাস নোড” ঠিকমতো কাজ করছে না। এর সঙ্গে যুক্ত ছিল গুরুতর ব্র্যাডিকার্ডিয়া, অর্থাৎ হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেক ধীর। রোগীর বয়স বেশি হওয়া এবং ক্রিয়াটিনিনের মাত্রা উচ্চ থাকার কারণে, চিকিৎসক প্রচলিত ...

মণিপাল হাসপাতালের নতুন অধ্যায় : কলকাতায় উদ্বোধন হলো মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি পরিষেবা

Image
  মণিপাল হাসপাতালের নতুন অধ্যায় : কলকাতায় উদ্বোধন হলো মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি পরিষেবা আলেফা বেগম : : ভারতের অন্যতম শীর্ষ ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস কলকাতা শহরে শুক্রবার, ২১ অক্টোবর শুরু করল নতুন বিশেষায়িত পরিষেবা কেন্দ্র — মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (MINU)। বেঙ্গালুরু, গোয়া, বাঙ্গালোর, জয়পুর, মণিপাল, পুনে, দিল্লি, গুরগাঁও, গাজিয়াবাদ ও বিজয়ওয়াড়ায় সফলভাবে পরিচালনার পর এটি এই বিশেষ শাখার একাদশ কেন্দ্র। আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক পরিষেবার সমন্বয়ে এই ইনস্টিটিউটটি কিডনি ও মূত্রনালীর রোগের পূর্ণাঙ্গ চিকিৎসার একমাত্র গন্তব্য হবে। উদ্বোধনের দিনে প্রবীণ নাগরিকদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়, যেখানে কিডনি ও ইউরোলজি স্বাস্থ্য, প্রতিরোধের উপায় এবং জীবনযাপনের পরিবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এই উদ্যোগের মাধ্যমে মণিপাল হসপিটালস আবারও সমাজকল্যাণ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রতি তাদের প্রতিশ্রুতি জোরালোভাবে তুলে ধরল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ এইচ. সুদর্শন ...