পাটের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার

পাটের দাম বাড়ালো কেন্দ্রীয় সরকার
 বকুল দাশ :: পাঠের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) গত বছর ২০২৫-২৬ এর তুলনায় চলতি বছরে অর্থাৎ ২০২৬-২৭ এ কুইন্টাল প্রতি ২৭৫ টাকা বাড়িয়ে ৫৯২৫ টাকা (টিডি ৩) করেছে ভারত সরকার। এই ফসল বছরের জন্য বিভিন্ন ধরনের গ্রেডের পাঠের উপর বিভিন্ন এমএসপি ঘোষণা করা হয়েছে। নতুন হার কার্যকর হয়েছে ১ জুলাই।
কলকাতায় ভারত সরকারের জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের আধিকারিকরা গত শুক্রবার, ৩ জুলাই এক সাংবাদিক বৈঠকে এখবর জানিয়েছেন, এমএসপি টিডি ১ অর্থাৎ সবচেয়ে উন্নত মানের পাটের ক্ষেত্রে দাম হবে ৬৫২৫ টাকা। টিডি ২, টিডি ৪ ও টিডি ৫ এর ক্ষেত্রে এই দাম হবে যথাক্রমে ৬৩২৫, ৫২২৫ ও ৫৩২৫ টাকা। বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি জুট কমিশনার নীরজ কুলকার্নি, জুট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কুমার পানিগ্রাহী, জেনারেল ম্যানেজার কল্যাণকুমার মজুমদার ও ন্যাশনাল জুট বোর্ডের সেক্রেটারি শশীভূষণ সিং প্রমুখ।
জেসিআই ইতিমধ্যেই 'পাট মিত্রো' নামের একটি মোবাইল অ্যাপ চালু করেছ। ওই অ্যাপের মাধ্যমে কৃষকদের এমএসপি, পাট ক্রয় কেন্দ্র, আবহাওয়ার পূর্বাভাস, কৃষি বিষয়ক পরামর্শ, বিক্রির টাকা পাওয়ার তথ্য সব পাওয়া যাবে।
আধিকারিক টা আরো জানিয়েছেন জেসিআই এর ক্রয় কেন্দ্রে পাট বিক্রি করার জন্য এখন থেকে কৃষকদের ওই 'পাট মিত্রো' অ্যাপে স্লট বুকিং করতে হবে। সেই স্লট বুকিং ছাড়া কৃষকদের ক্রয় কেন্দ্রে গিয়ে লাইন দিলে আর হবে না বলেই জানানো হয়েছে। 
রাজ্য সরকারের সহায়তায় সকল কৃষকের জমির পরিমাপও ওই অ্যাপে পাওয়া যাবে। সেই জমি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণের পাট বিক্রি করা যাবে। পাট বিক্রি করার পর তিনটি কাজের দিনের মধ্যেই কৃষকরা টাকা পেয়ে যাবেন তাঁদের 'আধার বেসড পেমেন্ট সিস্টেম' এর মাধ্যমে নিজেদের ব্যাংকে। আধিকারিকরা আরও জানান, অ্যাপ এ স্লট বুকিং এর জন্য স্থানীয় সরকারি আধিকারিক, হেল্প ডেস্ক ও ক্রয় কেন্দ্রে প্রভূত সাহায্য করা হবে কৃষকদের।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মানবতার উৎসব : কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির*