১৪ জুলাই বঞ্চিত ভোটাররা যাচ্ছেন প্রধান বিচারপতি ও মুখ্য নির্বাচন কমিশনের কাছে

১৪ জুলাই বঞ্চিত ভোটাররা যাচ্ছেন প্রধান বিচারপতি ও মুখ্য নির্বাচন কমিশনের কাছে
আলেফা বেগম : ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ, রাজ্যের ভোটাধিকার বঞ্চিত নাগরিকদের অধিকার সুরক্ষিত করার দাবিতে আগামী ১৪ জুলাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ও রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনের কাছে বঞ্চিত নাগরিকদের স্বাক্ষরিত দাবি পত্র পেশ করবে। এই উদ্দেশ্যে ওই ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির নেতৃত্বে কলকাতার কলেজ স্কোয়ারে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোটাধিকার বঞ্চিত নাগরিকরা এসে জমায়েত হবেন, সেখান থেকে মিছিল সহকারে কলকাতা হাইকোর্ট এবং রাজ্য মুখ্য নির্বাচন কমিশনার অফিসে যাওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে ওই সংগঠনের পক্ষে যুগ্ম আহ্বায়ক প্রাক্তন সংসদ ডাঃ তরুণ মণ্ডল এ খবর জানিয়েছেন।
৯ জুলাই কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে ডাঃ মণ্ডল এর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী সংগঠক শংকর ঘোষ, রাজকুমার বসাক, রণেন্দ্রনাথ ধাড়া প্রমুখ।
তাঁরা রাজ্যের বঞ্চিত প্রকৃত নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দিতে শুধু জেলাগুলিতে নয়, ব্লকে ব্লকে ট্রাইবুনাল গঠনের দাবি জানান। রাজ্যের ১৭ টি ট্রাইবুনালে শুধুমাত্র এই সমস্যার সমাধান করতে ২৭ বছরের উপর লাগতে পারে বলে তাঁরা মন্তব্য করেছেন।পাশাপাশি অসাংবিধানিক ও বেআইনি এসআইআর প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা। বলেছেন, রাজ্যে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাতিলের পাশাপাশি বহু বিশিষ্ট ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন সাংসদ তথা একদা সরকারি হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডাঃ তরুণ মণ্ডলও।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মানবতার উৎসব : কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির*