শিশির মঞ্চে সঙ্গীত ও নৃত্যের মূর্ছনা

 


শিশির মঞ্চে সঙ্গীত ও নৃত্যের মূর্ছনা

আলেফা বেগম : শিশির মঞ্চে অনুষ্ঠিত হল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট নিবেদিত সংগীত সন্ধ্যা "কলাঙ্গন "। অনুষ্ঠানে, সংগীত জীবনের পঞ্চাশ বছর উপলক্ষে কল্যান সেন বরাট ও চিত্রকর দেবাশিস মল্লিক চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়। 


এদিনের সান্ধ্য অনুষ্ঠানে 'গুরু শিষ্য পরম্পরা' নৃত্য গুরু পারমিতা মিত্রকে প্রণাম জানিয়ে শিষ্যা শিলিগুড়ির সপ্তম শ্রেণীর ছাত্রী অরিঞ্জিতা দাস তার একক কত্থক নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও ছিল হিন্দি চলচ্চিত্রে কত্থক নৃত্যের প্রভাব ও প্রয়োগ নিয়ে গবেষণামূলক একটি উপস্থাপনা। এটি পরিচালনা করেন মেঘমিতা কালচারাল ইন্সটিটিউটের কর্ণধার শাস্ত্রীয় নৃত্য শিল্পী মেঘমিতা মিত্র। সংস্থার সংগীত বিভাগ পরিবেশন করে নৃত্যালেখ্য। 



অনুষ্ঠানে সংস্থার প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন। শেষে 'মহুল' পরিবেশন করে বাংলা লোক সংগীত।

Comments

Popular posts from this blog

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী