কলকাতায় নতুন 'শাওমি স্টোর - ফিউচার টেক স্টোর
কলকাতায় নতুন 'শাওমি স্টোর - ফিউচার টেক স্টোর'
বকুল দাশ, কলকাতা, ১১ জুলাই ২০২৫ : ভারতের সবচেয়ে বিশ্বস্ত স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ইন্ডিয়া, আজ কলকাতায় তাদের এক্সক্লুসিভ নতুন রিটেল আউটলেট ‘শাওমি স্টোর - ফিউচার টেক স্টোর’-এর উদ্বোধন করলো। এই স্টোরটি ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচালিত হবে। কোম্পানির চলমান ওমনি-চ্যানেল সম্প্রসারণ কৌশল-এর অংশ হিসেবে, এই উদ্যোগ শাওমি-এর “সবার জন্য উদ্ভাবন” প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তুলবে।
এই নতুন স্টোরে শাওমি-এর সেরা স্মার্টফোন ও AIoT পণ্যের হাতে-কলমে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকবে, যা ডিজিটাল সুবিধা এবং ফিজিকাল ইন্টারঅ্যাকশন সমন্বয়ে একটি মসৃণ এবং আকর্ষণীয় রিটেল জার্নি।
ই - মল, কলকাতায় কৌশলগতভাবে অবস্থিত এই স্টোরটিতে শাওমি-র সর্বশেষ পণ্যের ইকোসিস্টেম প্রদর্শিত হয়েছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট টিভি এবং বিস্তৃত AIoT ডিভাইসের সমন্বয়ে এই আউটলেট শাওমি ও রেডমি-র সবচেয়ে জনপ্রিয় উদ্ভাবনগুলো এক ছাদের নিচে পাবেন গ্রাহকরা।
শুধুমাত্র একটি রিটেল আউটলেট নয়, ‘ফিউচার টেক স্টোরটি’ হল শাওমির সম্পূর্ণ কানেক্টেড লাইফস্টাইলের স্বপ্নের রূপায়ণ। সমকালীন ইন্টিরিয়র ডিজাইন ও গ্রাহক-কেন্দ্রিক লেআউটের মাধ্যমে এই স্টোর ভিজিটরদের অন্বেষণ, ইন্টারঅ্যাকশন এবং শাওমি ব্র্যান্ডের নান্দনিকতা, পারফরম্যান্স ও মূল্যের সংমিশ্রণ আবিষ্কারে আমন্ত্রণ জানায়। প্রদর্শিত উল্লেখযোগ্য মডেলগুলোর মধ্যে রয়েছে রেডমি নোট ১৪ প্রো সিরিজের, রেডমি ১৪ সি এবং শাওমি ১৫ সিরিজ।
শাওমি ইন্ডিয়ার হেড অফ সেলস কুণাল আগরওয়াল বলেন, “আমাদের শাওমি স্টোর-গুলো হল আমাদের ফ্ল্যাগশিপ রিটেল পরিচয়—যেখানে উদ্ভাবন ও অ্যাক্সেসিবিলিটি একত্রে এক চমৎকার ইন-স্টোর অভিজ্ঞতা তৈরি করে। কলকাতার নতুন শাওমি স্টোর আমাদের ফ্যান ও গ্রাহকদের সম্পূর্ণ কানেক্টেড ইকোসিস্টেমে প্রবেশাধিকার দেবে—স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট হোম ডিভাইস পর্যন্ত। আমরা সকলকে এই নেক্সট-জেনারেশন রিটেল স্পেসটি ঘুরে দেখার আমন্ত্রণ জানাচ্ছি।”
ভজনলাল কমার্শিয়াল-এর ডিরেক্টর মোহন বাজোরিয়া বলেন, “ভজনলাল-এ আমরা সর্বশেষ প্রযুক্তিকে গ্রাহকদের আরও কাছাকাছি আনার বিশ্বাসে কাজ করি। শাওমি-র মতো বিশ্বস্ত ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্ব আমাদের উদ্ভাবনী পণ্যগুলি সেরা মূল্যে দেওয়ার সুযোগ করে দেয়। কলকাতায় শাওমি স্টোর – ফিউচার টেক স্টোরের উদ্বোধন আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত এবং শহরের রিটেল টেক অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ।”




Comments