ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য প্রতিনিধি সম্মেলন সোনারপুরে
ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য প্রতিনিধি সম্মেলন সোনারপুরে
শাজাহান সিরাজ: সোনারপুরে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের দু'দিনের (২৯-৩০ জুন) ১৬ তম রাজ্য প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের এই প্রতিনিধি সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ১২৫ জন প্রতিনিধি অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি সন্তোষ গোস্বামী, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ লস্কর, রাজ্য কমিটির বর্ষিয়ান কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা, মুখ্য উপদেষ্টা জগন্নাথ কোলে সহ রাজ্যের ২২ জেলার প্রতিনিধি।
এই প্রতিনিধি সম্মেলনে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ লস্কর বলেন, রেশন ব্যবস্থা বাংলার রেশন ডিলারদের সাথে নতুন অধ্যায় বা নতুন সিস্টেম শুরু হয়েছে। আমরা অনেক নতুন পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হলেও বর্তমান রাজ্য সরকারের আধিকারিকদের সহযোগিতায় আমরা সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের সংগঠনের নেতৃত্ব এবং রাজ্যের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কে নিয়ে নিয়মিত খাদ্য দপ্তরে প্রধান সচিব একাধিকবার আলোচনায় বসেছেন। রাজ্য সরকারের দুয়ারে রেশন ব্যবস্থাকে আমাদের সংগঠন স্বাগত জানিয়েছে।
তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত রাজ্য সরকারের এই দুয়ারে রেশন পরিষেবা সারা দেশের কাছে এখন মডেল। রাজ্যের রেশন ডিলারদের অনেক প্রতিকূলতা সত্ত্বেও এই কাজে অংশ নিতে পেরে রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। তিনি রেশন ডিলারদের কমিশন বৃদ্ধির জন্য রাজ্য সরকারের কাছে আবেদন করেন।
পুনরায় ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী হাসান উল্লাহ লস্কর, সভাপতি সন্তোষ গোস্বামী, কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা, কোষাধক্ষ্য বিকাশ কুমার বাগ সহ ২৩ জনের একটি কমিটি গঠিত হয়েছে।



Comments