উড়ান ২০২৫ এর 'টপার' সহ কৃতীদের সম্মান জানাল আকাশ
উড়ান ২০২৫ এর 'টপার' সহ কৃতীদের সম্মান জানাল আকাশ
সাজাহান সিরাজ, কলকাতা : আকাশ ইন্সটিটিউট, কলকাতার উদ্যোগে উড়ান ২০২৫, বার্ষিক সম্মাননা অনুষ্ঠানটি জি.ডি. বিড়লা সভাঘর-এ অনুষ্ঠিত হয়। যার উদ্দেশ্য ছিল ২০২৫ সালের মাধ্যমিক (দশম শ্রেণি) ও উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণি) পরীক্ষায় ছাত্রছাত্রীদের অসাধারণ সাফল্যকে উদযাপন ও সম্মান জানানো।
অনুষ্ঠানটি এক অনন্য পদক্ষেপ। যার মাধ্যমে শিক্ষাগত উৎকর্ষতাকে স্বীকৃতি দেওয়া এবং অধ্যবসায় ও জ্ঞানের প্রতি অটল অঙ্গীকারকে আরও অনুপ্রাণিত করা। উড়ান অনুষ্ঠানের মাধ্যমে আকাশ কেবলমাত্র শীর্ষ স্থানাধিকারী ছাত্রছাত্রীদের সম্মানিত করতে চায় না, বরং তাদের নিষ্ঠা ও সাফল্যের উদাহরণ তুলে ধরে অন্যদেরও উৎসাহিত ও অনুপ্রাণিত করা।
এবছর শুধুমাত্র কলকাতা কেন্দ্রগুলির মধ্যেই, মাধ্যমিক পরীক্ষায় ৪০০-এরও বেশি ছাত্রছাত্রী ৯৫% বা তার বেশি নম্বর পেয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১০০-এরও বেশি ছাত্রছাত্রী ৯৫% বা তার বেশি নম্বর অর্জন করেছে।
আকাশ ইন্সটিটিউট, কলকাতা ছাত্রছাত্রীদের প্রচেষ্টা ও কৃতিত্বকে সব সময়ই গুরুত্ব দিয়ে থাকে এবং সেই কারণেই বিশিষ্ট অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে আকাশ উড়ান ২০২৫ সম্মাননা অনুষ্ঠানের সূচনা করল।

Comments