'মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া' ২০২৫ সৌন্দর্য্য প্রতিযোগিতা মন্দারমনিতে


 'মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া' ২০২৫ সৌন্দর্য্য প্রতিযোগিতা মন্দারমনিতে 


 আলেফা বেগম :: জাতীয় পুরস্কার প্রাপ্ত বাংলার সফল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর উপস্থিতি ও তাঁর হাত দিয়ে বিজয়িনীদের পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হল 'ট্যাপশন মিডিয়া' পরিচালিত 'মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া ২০২৫' নামাঙ্কিত সৌন্দর্য্য 

 প্রতিযোগিতার আসর।

রবিবার মধ্যরাত পেরিয়ে শেষ হয় এই সৌন্দর্য্য প্রতিযোগিতা।



অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা 'ট্যাপশন মিডিয়া'-র কর্ণধার নিতু শাহ জানিয়েছেন, "১৮ উর্ধ মহিলাদের মধ্যে আত্মবিশ্বাসের জাগরণ তথা আত্মশক্তির বিকাশের লক্ষ্যেই আয়োজন করা হয় এই সৌন্দর্য্য প্রতিযোগিতার। প্রতিযোগিতায় অবিবাহিত তরুণী থেকে বিবাহিত মহিলা, এমনকি 'পৃথুলা নারী'-রাও এই সৌন্দর্য্য প্রতিযোগিতায় অংশ নেন।

কয়েকটা রাউন্ডের টানটান উত্তেজনা পূর্ণ প্রতিযোগিতার শেষে বিজয়িনীদের সম্মানিত করা হয়।


এদিন সন্ধ্যায় উপস্থিত অতিথিরা সম্মিলিতভাবে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে সৌন্দর্য্য প্রতিযোগিতার শুভারাম্ভের পর টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর অন্যতম উজ্জ্বল অভিনেত্রী তথা প্রতিযোগিতার অন্যতম বিচারক দেবলীনা দত্ত-র হাত ধরে রাম্পে হেঁটে প্রথমে তাঁকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেন নিতু শাহ। 

পরে একে একে অন্য বিচারকদেরও মঞ্চে পরিচিত করান নিতু শাহ।



উল্লেখ্য, 'ট্যাপশন মিডিয়া' পরিচালিত 'মিস অ্যাণ্ড মিসেস ওয়েভ ক্যুইন ইণ্ডিয়া ২০২৫' সৌন্দর্য্য প্রতিযোগিতার আসরে বিচারপতি হিসাবে আসন অলঙ্কৃত করেন টলিউড ফিল্ম ইণ্ডাস্ট্রীর দুই অভিনেত্রী দেবলীনা দত্ত এবং মৌবনী সরকার, পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত অনুপম হালদার, সৌম্যশঙ্কর বোস ও সুমন পাসারি।


অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রকের অধীন রাজস্ব বিভাগের অন্যতম যুগ্ম আয়ুক্ত পাঞ্চালি মুন্সী সহ রাই কিশোরী ও পুতুল ধর।



সন্ধ্যা থেকে রাত যত গড়িয়েছে সৌন্দর্য্য প্রতিযোগিতা ততই জমে উঠে। বিভিন্ন রাউণ্ডের শেষে বিকিনি রাউণ্ড দিয়ে শেষ হয় সৌন্দর্য্য প্রতিযোগিতা।


 মন্দারমনির প্রাইম বিচ রিসোর্টে আয়োজিত এই সৌন্দর্য্য প্রতিযোগিতায় মিস ক্যাটাগরিতে বিজয়িনী হয়েছেন মীণাল শর্মা।

মিসেস ক্যাটাগরিতে বিজয়িনী হয়েছেন লেখা জৈন।

রেট্রো ক্যাটাগরিতে বিজয়িনী হয়েছেন ছবি মালাকার। 

এবং প্লাস সাইজ ক্যাটাগরিতে বিজয়িনী হয়েছেন অর্চনা খুশওয়া।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী