মিউচুয়াল ফাণ্ডে লগ্নি মানেই "অঞ্জলি ইনভেস্টস"

 


*মিউচুয়াল ফাণ্ডে লগ্নি মানেই  "অঞ্জলি ইনভেস্টস"* 


বকুল দাশ  :: যাঁরা লগ্নি বিষয়ে কোন কিছু ওয়াকিবহন নন কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিশেষ করে সোনা, ইক্যুইটি শেয়ার, ফিক্সড ডিপোজিট ইত্যাদিতে লগ্নি করতে চান, তাঁদের জন্য লগ্নি করার একমাত্র ভরসা স্থল হতে পারে 'মিউচুয়াল ফাণ্ড', এমনটাই মনে করেন কলকাতার অন্যতম লগ্নি বিশেষজ্ঞ বরুণ সরকার। শনিবার, ৩১ মে কলকাতায় 'অঞ্জলি ইনভেস্টস'-এর সৌজন্যে মিউচুয়াল ফাণ্ডের মাধ্যমে কীভাবে সম্পদ সৃষ্টি করা যায় সে বিষয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানেই নিজের বক্তব্যে   একথা বলেন তিনি।



অপরদিকে 'অঞ্জলি ইনভেস্টমেন্টস'-এর কর্ণধার সজল রায় জানিয়েছেন, "এই মুহূর্তে ভারতের মাত্র ৭ শতাংশ জনগণই মিউচুয়াল ফাণ্ডে লগ্নি করেছেন।"


আলোচনা শিবিরে বিভিন্ন বক্তা ভারতীয়দের কাছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বা বেসরকারী ব্যাঙ্ক এমনকি ডাকঘরে সেভিংস অ্যাকাউন্ট্যান্ট করার থেকে বিভিন্ন বিত্তীয় সংস্থার মিউচুয়াল ফাণ্ডে টাকা রাখা অনেক বেশি ফলপ্রসূ হতে পারে বলে মত প্রকাশ করেন।



শুরুতে বরুণ সরকার জানিয়েছিলেন, "সেভিংস ব্যাঙ্কে কেউ টাকা জমালে আমানতকারীর কোনো ঝুঁকি থাকে না, তাই মুনাফা রূপে সুদটাও কম থাকে, অথচ দীর্ঘমেয়াদী মিউচুয়াল ফাণ্ডে টাকা রাখলে অধিকাংশ ক্ষেত্রেই আমানতকারী লাভবান হবেনই।"

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী