মাদারহুড হাসপাতাল কলকাতার রাজডাঙায়

 


মাদারহুড হাসপাতাল কলকাতার রাজডাঙায় 

সাজাহান সিরাজ :: মা ও শিশুদের স্বাস্থ্য সেবার প্রতি একনিষ্ঠ দেশের প্রধান নেটওয়ার্ক মাদারহুড হসপিটাল্স। মঙ্গলবার, ২০ মে কলকাতায় একটি অত্যাধুনিক হাসপাতালের উদ্বোধন করলো এই সংস্থা। দক্ষিণ কলকাতার কসবার রাজডাঙায় এই হাসপাতালটি মাদারহুডের ২৫ তম হাসপাতাল। ইতিমধ্যে দেশের ১১ টি শহরে মাদারহুড মহিলা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্যের পর ১২ তম শহর কলকাতায় ২৫ তম হাসপাতাল নিয়ে পা রাখল। 


এই হাসপাতালের সব ধরনের স্বাস্থ্যপরিষেবা দেওয়া হবে। যেমন উন্নত প্রসূতিবিদ্যা (অত্যাধুনিক ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থাকে সামলানো এর অন্তর্ভুক্ত) স্ত্রীরোগ সংক্রান্ত জটিল অস্ত্রোপচার, সন্তান জন্ম সংক্রান্ত অত্যাধুনিক চিকিৎসা থেকে শুরু করে নিওন্যাটোলজি ও পেডিয়াট্রিক সুপার স্পেশালিটি পর্যন্ত ব্যবস্থা থাকবে। এই সুসংহত পন্থার লক্ষ্য হলো। একই ছাদের নিচে মা ও শিশুদের বিকাশের সম্পূর্ণ জীবন চক্রের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলি প্রদান করা হবে, মাদারহুডের নিজস্ব স্বাতন্ত্র্য বিশিষ্ট দর্শনকে পাথেয় করে। যা সহৃদয় ও রোগী কেন্দ্রিক।


 রাজডাঙায় নতুন মাদারহুড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিইও বিজয়রত্ন ভেঙ্কটরমন, আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন প্রধান প্রফেসর গীতা গাঙ্গুলী মুখার্জী, বিশিষ্ট নৃত্যশিল্পী ও অভিনেত্রী তনুশ্রী শংকর, ডাঃ সৌরভকান্তি মণ্ডল প্রমুখ।

হাসপাতালের সিইও বিজয়রত্ন ভেঙ্কটরমন বলেন, "সিটি অফ জয়' এর শহর কলকাতায় আমাদের হাসপাতাল খোলা এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমরা হাসপাতাল খুলে সংখ্যা বাড়ানোয় বিশ্বাসী নই। বরং আমরা বিশ্বমানের ও সহমর্মিতায় পূর্ণ সেবা প্রদানের প্রতিশ্রুতি নিয়ে এসেছি । এই পরিষেবা গড়ে তোলা হয়েছে পূর্ব ভারতের মহিলা ও শিশুদের অন্যান্য চাহিদার কথা মাথায় রেখে, অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সহকারে এখানে কাজ করবেন দেশের প্রথম সারির বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকরা।'

ডাঃ গীতা গাঙ্গুলী মুখার্জি বলেন, 'মা যদি স্বাস্থ্যবান হন তাহলে তার শিশুও স্বাস্থ্যবান হবে। পাশাপাশি তার পরিবার শুধু নয়, দেশও স্বাস্থ্যবান হবে।' তিনি অতীতে প্রসূতিদের গোয়াল ঘরে প্রসবের ঘটনা উল্লেখ করে বলেন, 'সমাজে আজও অনেক পরিবর্তন হয়েছে। তবুও কোথাও কোথাও অতীতের গোড়ামী এখনো চলে আসছে।' এ ব্যাপারে মায়েদের সচেতনতার উপর গুরুত্ব দেন তিনি।


 তনুশ্রী শংকর বলেন, 'মাতৃত্ব একটি সুন্দর যাত্রা । যদিও অনেক চ্যালেঞ্জ।' এই সময়ে মায়েরা যেমন নিজেদের প্রতি, তেমনি তার সন্তানের প্রতি সমান যত্নশীল হওয়ার পরামর্শ দেন তিনি।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী