*বেলগাছিয়ায় এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট*

 


*বেলগাছিয়ায় এমএলএ কাপ ক্রিকেট টুর্নামেন্ট* 


সাজাহান সিরাজ :: কলকাতার কাশীপুর- বেলগাছিয়া বিধানসভার বিধায়ক তথা কলকাতার উপ মহানগরী অতীন ঘোষ এর উদ্যোগে অনূর্ধ্ব ১৯ T - 20 ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বেলগাছিয়া মেট্রো স্টেশনের কাছে পশ্চিমবঙ্গ ইনস্টিটিউট অফ অ্যানিমেল এন্ড ফিশারি ক্যাম্পাস গ্রাউন্ডে ২৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় আটটি দল অংশ নিচ্ছে উল্লেখযোগ্য দলগুলির মধ্যে রয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ১৯ এর দল। 

মোহনবাগান গ্রুপে রয়েছে এরিয়ান ক্লাব, ইউনাইটেড ক্লাব ও উত্তরপল্লী মিলন সংঘ এবং ইস্টবেঙ্গল গ্রুপের রয়েছে রাজস্থান ক্লাব, ইয়াং বেঙ্গল ও পাইকপাড়া স্পোর্টস ক্লাব। উল্লেখযোগ্য, ২৮ ফেব্রুয়ারি, শুক্রবার সন্ধ্যা ছ'টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন প্রথিতযশা ক্রিকেটার তথা ভারতের প্রাক্তন অধিনায়ক দিলিপ ভেঙ্গসরকার। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঋদ্ধিমান সাহা ও লক্ষ্মীরতন শুক্লা, রাজ্যের মন্ত্রী শশী পাঁজা, ফিরহাদ হাকিম প্রমুখ। এই খবর দিয়ে বিধায়ক অতীন ঘোষ জানান, ২ মার্চ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের অন্যতম অধিনায়ক বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলী, সিএবি-র সভাপতি স্নেহাশীষ গাঙ্গুলী, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, অন্যতম মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

অতীনবাবু আরও জানান, ২৮ ফেব্রুয়ারি খেলার উদ্বোধনী দিনটি আরও উজ্জ্বল করে রাখতে খেলা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে এক চা-চক্রে মিলিত হবেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক দিলীপ ভেঙ্গসরকার। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি, তাঁর ক্রিকেট জীবনের অনেক জানা-অজানা কথাই জানাবেন সাংবাদিকদের বলে জানিয়েছেন ।


সোমবার কলকাতা ক্রীড়া সংস্থার তাঁবুতে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অতীনবাবু ছাড়াও তাঁর সুযোগ্যা কন্যা প্রিয়দর্শনী ঘোষ, কাশিপুর - বেলগাছিয়া এমএলএ কাপ কমিটির সদস্য শাশ্বত বসু, সিএবি-র অন্যতম সদস্য মি. ঝাওয়ার প্রমুখ।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মানবতার উৎসব : কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির*