'তোর নামে নীল খামে' এবং 'চল পালাই' নামাঙ্কিত দুটো আধুনিক গানের আত্মপ্রকাশ


 *'তোর নামে নীল খামে' এবং 'চল পালাই' নামাঙ্কিত দুটো আধুনিক গানের আত্মপ্রকাশ* 
বকুল দাশ :: 'ডি সুধীর প্রোডাকশনস'-এর উদ্যোগে শনিবার সমাজমাধ্যমে মুক্তি পেল মিউজিক ভিডিও 'তোর নামে নীল খামে' এবং 'চল পালাই' নামাঙ্কিত দুটো আধুনিক গান।


গীতিকার রাজীব-এর কথায় ও সঙ্গীত পরিচালক সুধীর দত্ত-র সঙ্গীত নির্দেশনায় গান দুটো গেয়েছেন রাখী দত্ত দেব এবং রাজ বর্মন।

সাংবাদিকদের সাথে আলাপচারিতায় গীতিকার রাজীব এবং সঙ্গীত পরিচালক সুধীর দত্ত জানান, তাঁরা কাজ করেন মজার ছলে। খুনসুটি তো চলতেই থাকে, তবে আজ ৮ ফেব্রুয়ারী ২০২৫ এই বিশেষ গানের দিনে উন্মুক্ত আকাশ খুলতে পেরে আনন্দিত।  
সঙ্গে রাখি দত্ত দেব সাংবাদিক দের জানান, আজ এই মিউজিক ভিডিও মুক্তি পাওয়ার পাশা-পাশি দিনটি বিশেষ "প্রস্তাব" মূলক। দুবাই নিবাসী সদাহাস্য কাইজার খান, আনন্দের বার্তায় দেন হাসি মুখে। সকলের ভালো লাগবে এই আশা করেন, ভিডিও প্রকাশ অনুষ্ঠানে উজ্জ্বল ব্যক্তিগণ।

মিউজিক ভিডিও দুটিতে গানের সাথে অভিনয় করেছেন কাইজার খান ও অভিনেত্রী দেবলীনা দত্ত এবং সুনন্দা।

উদ্যোক্তাদেরও আশা আধুনিক গান দুটি মানুষের মন ছুঁয়ে যাবে।

Comments

Popular posts from this blog

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী