খবরের জগতে নতুনের আবির্ভাব

খবরের জগতে নতুনের আবির্ভাব
বকুল দাশ :: পথ চলা শুরু করল এক নতুন নিউজ পোর্টাল এবং ইউটিউব চ্যানেল। সাংবাদিকদের পিঠস্থান কলকাতা প্রেসক্লাবে ১৯ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবাদ চ্যানেল 'বিকে নিউজ' এর সূচনা হয়। 
চ্যানেলের কর্ণধার মৃত্যুঞ্জয় রায় জানিয়েছেন, "প্রকৃত খবর জানতে ও শুনতে হলে অবশ্যই দেখতে হবে 'বিকে নিউজ'।"
সংবাদমাধ্যমের দুনিয়ায় নতুন শিশু ভূমিষ্ঠ হওয়ার ঘোষণার সময় প্রেস ক্লাব কলকাতার মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের অর্থ বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, সহ প্রযোজক কুনাল শাহ, প্রযোজিকা ও নির্দেশিকা শিউলি গোমস, চলচ্চিত্র নির্দেশক বাদল সরকার, চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক, হস্তরেখাবিদ নীলাদ্রিনারায়ণ বসু, হিন্দু সৎকার সমিতির অছি পরিষদের সদস্য সঞ্জয় রায়, ফ্যাশন ডিজাইনার নীতু শাহ, আইনজীবী অনিল দাস, ব্যবসায়ী প্রবীর দলুই, অভিনেত্রী পারমিতা ব্যানার্জি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।
অতিথিরা তাঁদের ভাষণে এই নতুন সংবাদ চ্যানেল 'বিকে নিউজ'কে স্বাগত জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী