মুক্তি পেল বাদল সরকারের কাহিনী চিত্র পরিযায়ী

 মুক্তি পেল বাদল সরকারের কাহিনী চিত্র পরিযায়ী


সাজাহান সিরাজ :: বাদল সরকার পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের সপ্তম কাহিনী চিত্র 'পরিযায়ী' মুক্তি পেলো। 'ভয়েস টেক স্টুডিও' ইউটিউব চ্যানেলে এই ছবি দেখা যাবে। ছবিটির মুক্তি পাওয়ার আগে কলকাতা প্রেস ক্লাবে সোমবার এক সাংবাদিক সম্মেলনে ছবির কুশীলবদের উপস্থিতিতে প্রদর্শিত হয় কাহিনীচিত্র 'পরিযায়ী' ।


জীবন ও জীবিকার প্রয়োজনে একজন পুরুষ মানুষ তার আপনজন ও ভিটে মাটি ছেড়ে পাড়ি দেয় অন্যত্র। ঠিক সেই রকমই একজন নারী বিয়ের পর তার পিতৃগৃহ ও আপনজনদের ছেড়ে চলে যায় শ্বশুরবাড়ি। সেই অর্থে এরা দু'জনেই পরিযায়ী। চলচ্চিত্রের পুরুষ চরিত্র সুকুমার কাজ করে অর্থ ও উপহার নিয়ে বাড়িতে ফিরে আসে আপনজনদের জন্য। সেখানে ছবির নায়িকা জয়িতা শ্বশুরবাড়িতে শ্বশুর , শাশুড়ি , স্বামী , ননদ , দেওর সবার জন্য নিজেকে উজাড় করে দিয়েও মানসিক শান্তি পায় না। স্বামী বড় চাকরি ওয়ালা হয়েও স্ত্রীর প্রতি তার যোগ্যতাহীনতায় শাশুড়ির সামান্য চাহিদা পুত্র কন্যার মুখ দেখাতে ব্যর্থ হয় জয়িতা। এই মানসিক চাপ একসময় সহ্য করতে না পেরে পিতৃগৃহে ফিরতে চাইলে, দাদা বৌদি তাকে শ্বশুরবাড়িতেই ফিরে যেতে বলে। তারা বলে, বিয়ের পর মেয়েদের আসল জায়গা শশুরবাড়ি, না হলে মৃত্যু।জয়িতা আত্মহত্যার পথ বেছে নেয়। সেই সময় এক বৃদ্ধ ভিখারি তাকে নারী শক্তির কথা স্মরণ করিয়ে দিলে তার সম্বিত ফেরে। 


৩০ মিনিটের এই ছবির গল্প লিখেছেন বাদল সরকার নিজেই। চিত্রনাট্য লিখেছেন পার্থ চক্রবর্তী। অভিনয় করেছেন - সুস্মিতা দে, দীপঙ্কর মজুমদার, আনন্দ চক্রবর্তী প্রমুখ।


পরিচালক বাদল সরকারের এটা সপ্তম স্বল্প দৈর্ঘ্যের কাহিনী চিত্র। প্রতিটা ছবিতেই তিনি সমাজকে কোন না কোন বার্তা দিতে চেয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন , তাঁর পরবর্তী ছবি তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে। সেই ছবিতেও তিনি এই মানুষদের কেন্দ্র করে গড়ে ওঠা সমাজের সমস্যার কথা তুলে ধরবেন।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী