ডাঃ সরোজ গুপ্তের আদর্শ আজও প্রেরণা, ৫৩ বছরে পদার্পণ করল এসজিসিসিআরআই
ডাঃ সরোজ গুপ্তের আদর্শ আজও প্রেরণা, ৫৩ বছরে পদার্পণ করল এসজিসিসিআরআই আলেফা বেগম, কলকাতা, ২১ মে, ২০২৬ : প্রখ্যাত ক্যানসার রোগ বিশেষজ্ঞ ডাঃ সরোজ গুপ্তের ১৬তম প্রয়াণবার্ষিকী স্মরণ উপলক্ষে বৃহষ্পতিবার একত্রিত হলেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শুভানুধ্যায়ী ও সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (এসজিসিসিআরআই)-এর সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা। একইসঙ্গে উদ্যাপিত হল মানবসেবায় প্রতিষ্ঠানের ৫৩ বছরের পথচলা। দিনের সূচনা হয় রক্তদান শিবির এবং প্রতিষ্ঠান প্রাঙ্গণে ডাঃ সরোজ গুপ্তের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। পূর্ব ভারতের ক্যানসার চিকিৎসার মানচিত্র বদলে দেওয়া এই দূরদর্শী চিকিৎসককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সকলে। সন্ধ্যায় প্রেস ক্লাব কলকাতায় প্রকাশিত হয় স্মারক গ্রন্থ “A Visionary: The Life and Legacy of Dr. Saroj Gupta”। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, এবং কলকাতার শেরিফ গৌতম ঘোষ। অনুষ্ঠানে গৌতম ঘোষ, ডাঃ সরোজ গুপ্তের মানবিক দৃষ্টিভঙ্গি এবং সাধারণ মানুষের নাগালের মধ্যে ক্যানসার চিকিৎসা পৌঁছে দেওয়ার আজীবন প্রয়াসের কথা স্মরণ করেন। গ্রন...