বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে পাঁচুর মণ্ডল পাড়ার যুবকবৃন্দ
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে পাঁচুর মণ্ডল পাড়ার যুবকবৃন্দ সমাজের প্রতি আমরা দায়বদ্ধ। তাই আমরা কেউই, সহজে সামাজিক দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারি না। এই সামাজিক দায়বদ্ধতা থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার পাঁচুর মণ্ডলপাড়া যুবকবৃন্দ এগিয়ে এলেন। সমাজের পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ালেন তাঁরা। এই মহতী কাজে তাঁদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া পূর্ব দ্বারকাপুর মুন স্টার সংঘ, রোটারি ক্লাব অফ সেন্ট্রাল কলকাতা। বুধবার পাঁচুর মণ্ডলপাড়ায় এক অনুষ্ঠানে এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন বেশ কয়েকজন মানুষের মধ্যে হুইল চেয়ার এবং কানে শোনার যন্ত্র তুলে দেওয়া হলো। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব দ্বারকাপুর মুন স্টার সংঘের সম্পাদক বিবেকানন্দ বাগ, ওই সংগঠনের কার্যকরী কমিটির সদস্য গোবিন্দচন্দ্র রায়, কিরণচন্দ্র রায়, সাংবাদিক গৌতম চক্রবর্তী, হাফিজুর রহমান, সাইফুদ্দিন মোল্লা, সাজাহান সিরাজ প্রমুখ। পাঁচুর মণ্ডলপাড়া যুবকবৃন্দের পক্ষে এ কে আকরাম জানিয়েছেন, এলাকার মানুষ দান করতে চান। কিন্তু সঠিক মানুষকে সব সময় পাওয়া যায় ন...