প্রাচীন জ্ঞান ও আধুনিক নেতৃত্বের সেতুবন্ধন করছেন প্রফেসর রমাপ্রসাদ ব্যানার্জি*


 *প্রাচীন জ্ঞান ও আধুনিক নেতৃত্বের সেতুবন্ধন করছেন প্রফেসর রমাপ্রসাদ ব্যানার্জি* 

সাজাহান সিরাজ ঃ এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা। কেন না, সোমবার আনুষ্ঠানিক ভাবে প্রফেসর ডঃ রমাপ্রসাদ ব্যানার্জীর ব্যক্তিগত ওয়েবসাইটের উদ্বোধন হলো। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার (পূর্ব ও উত্তর-পূর্ব ভারত) ডঃ অ্যান্ড্রু ফ্লেমিং, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (AAA) প্রাক্তন সভাপতি ও ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মুমা কলেজ অফ বিজনেস-এর লিন পিপেনজার স্কুল অফ অ্যাকাউন্টান্সির পরিচালক প্রফেসর ডঃ মার্ক এইচ. টেলর, বিখ্যাত লেখিকা রোজান আর. টেলর, জিনা অ্যান্ড কোম্পানির পরিচালক ও গ্রুপ হেড লাকি কুলকার্নি, ভারতের প্রাক্তন ইউজিসি সচিব প্রফেসর ডঃ আর. কে. চৌহান, বিশিষ্ট অভিনেত্রী ঈশা সাহা এবং ইআইআইএলএম- কলকাতার প্রধান পরামর্শদাতা ও মেন্টর এস. কে. দত্ত প্রমুখ।


বর্তমান সময়ে অনেক দলিলের সঙ্গে পরিচিত আমরা। কিন্তু এ দলিল সম্পূর্ণ আলাদা। একজন বিশিষ্ট শিক্ষাবিদ, এডুপ্রেনিয়র, দার্শনিক ও সমাজসেবির চিন্তা ধারা এবং কর্মকাণ্ডের এক গুরুত্বপূর্ণ দলিল। যে ওয়েবসাইটটি এদিন প্রকাশ করা হয়। ব্যবস্থাপনা, শিক্ষা, বৈদিক নেতৃত্ব এবং নৈতিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান সুপ্রতিষ্ঠিত। তাঁর নতুন ডিজিটাল প্লাটফর্মটি তাঁর অগ্রগণ্য ধারণা ও উদ্যোগের কেন্দ্র হিসাবে কাজ করবে।

প্রফেসর ডঃ ব্যানার্জি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ও ব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রি অর্জন করার পর, সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট-ডক করেছেন এবং ভারতের ইনস্টিটিউট অফ ডিরেক্টরস এর ফেলো। তিনি এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমন্ত্রিত বক্তা। বর্তমানে তিনি ভারতের অন্যতম শীর্ষ ব্যবসায় শিক্ষা প্রতিষ্ঠান ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট (EIILM-কলকাতা)র চেয়ারম্যান ও পরিচালক। একই সঙ্গে, তিনি EIILM- Kolkata Centre for Leadership and Ethics (EKCLE) এর প্রতিষ্ঠাতা, যা মূল্যবোধভিত্তিক শিক্ষার প্রসারে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠান গুলির সঙ্গে কাজ করছে।

প্রফেসর ডঃ রমাপ্রসাদ ব্যানার্জির এই ওয়েবসাইটে তাঁর বিভিন্ন উদ্যোগের পরিচয় পাওয়া যাবে। তার মধ্যে বৈদিক নেতৃত্ব, এশীয় সংহতি উদ্যোগ, সামাজিক বিকাশ, সত্যের অনুসন্ধান, শিক্ষার বিকাশ প্রভৃতি উল্লেখযোগ্য। 


 

প্রফেসর ডঃ রমাপ্রসাদ ব্যানার্জি কেবলমাত্র একজন শিক্ষাবিদ নন, তিনি একজন বিশিষ্ট সমাজসেবীও। তিনি বহু দাতব্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন যা সুবিধাবঞ্চিতদের জন্য শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য মৌলিক পরিষেবা সরবরাহ করছে। ২০০৬ সালে তিনি Towards Life Foundation (TLF) প্রতিষ্ঠা করেন। যার লক্ষ্য কলকাতার বিভিন্ন অঞ্চলের অনগ্রসর শিশুদের জীবনযাত্রার মান উন্নত করা। তিনি 'সত্যের পথ' নামক এক অনন্য আধ্যাত্মিক সংগঠনের প্রতিষ্ঠাতা, যা মনে করে যে সংসার জীবনেই ঈশ্বর উপলব্ধি করা সম্ভব । এই সংগঠন ২০০২ সাল থেকে একটি মাসিক পত্রিকা প্রকাশ করছে, যার সম্পাদক ডঃ ব্যানার্জি নিজেই।ওয়েবসাইট উদ্বোধন প্রসঙ্গে প্রফেসর ব্যানার্জি বলেন, 'নেতৃত্ব ও শিক্ষা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। তবে তা সর্বদাই নৈতিকতা, জ্ঞান ও বৃহত্তর কল্যাণের ভিত্তিতে স্থাপিত হওয়া উচিত। আমাদের লক্ষ্য হলো প্রাচীন জ্ঞানের সাথে আধুনিক চ্যালেঞ্জগুলোর সেতুবন্ধন ঘটিয়ে আগামী দিনের দায়িত্বশীল নৈতিক নেতা তৈরি করা।' ‌‌


অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বিশ্বাস করেন বিখ্যাত 'বেঙ্গল ব্রিটিশ আইকন অ্যাওয়ার্ড' বিজয়ী প্রফেসর ব্যানার্জির অসাধারণ অবদান ভবিষ্যৎ প্রজন্মকে সততা ও মানবিকতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনে অনুপ্রাণিত করবে। তাঁর নতুন ওয়েবসাইটটি শিক্ষাবিদ, গবেষক ও ভবিষ্যৎ নেতাদের জন্য এক মূল্যবান জ্ঞানের ভান্ডার হয়ে উঠবে, যেখানে তারা নেতৃত্ব ব্যবস্থাপনা নৈতিকতা নিয়ে তাঁর উদ্ভাবনী ভাবনা ও দৃষ্টিভঙ্গি অনুসরণ করতে পারবেন।

Comments

Popular posts from this blog

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী