Posts

Showing posts from July, 2025

কলকাতায় নতুন 'শাওমি স্টোর - ফিউচার টেক স্টোর

Image
  কলকাতায় নতুন 'শাওমি স্টোর - ফিউচার টেক স্টোর' বকুল দাশ, কলকাতা, ১১ জুলাই ২০২৫ : ভারতের সবচেয়ে বিশ্বস্ত স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ইন্ডিয়া, আজ কলকাতায় তাদের এক্সক্লুসিভ নতুন রিটেল আউটলেট ‘শাওমি স্টোর - ফিউচার টেক স্টোর’-এর উদ্বোধন করলো। এই স্টোরটি ভজনলাল কমার্শিয়াল প্রাইভেট লিমিটেড অনুমোদিত ফ্র্যাঞ্চাইজি হিসেবে পরিচালিত হবে। কোম্পানির চলমান ওমনি-চ্যানেল সম্প্রসারণ কৌশল-এর অংশ হিসেবে, এই উদ্যোগ শাওমি-এর “সবার জন্য উদ্ভাবন” প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে তুলবে। এই নতুন স্টোরে শাওমি-এর সেরা স্মার্টফোন ও AIoT পণ্যের হাতে-কলমে অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকবে, যা ডিজিটাল সুবিধা এবং ফিজিকাল ইন্টারঅ্যাকশন সমন্বয়ে একটি মসৃণ এবং আকর্ষণীয় রিটেল জার্নি। ই - মল, কলকাতায় কৌশলগতভাবে অবস্থিত এই স্টোরটিতে শাওমি-র সর্বশেষ পণ্যের ইকোসিস্টেম প্রদর্শিত হয়েছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট টিভি এবং বিস্তৃত AIoT ডিভাইসের সমন্বয়ে এই আউটলেট শাওমি ও রেডমি-র সবচেয়ে জনপ্রিয় উদ্ভাবনগুলো এক ছাদের নিচে পাবেন গ্রাহকরা। শুধুমাত্র একটি রিটেল আউটলেট নয়, ‘ফিউচার টেক স্টোরটি’ হল শাওমির সম্...

শিশির মঞ্চে সঙ্গীত ও নৃত্যের মূর্ছনা

Image
  শিশির মঞ্চে সঙ্গীত ও নৃত্যের মূর্ছনা আলেফা বেগম : শিশির মঞ্চে অনুষ্ঠিত হল মেঘমিতা কালচারাল ইনস্টিটিউট নিবেদিত সংগীত সন্ধ্যা "কলাঙ্গন "। অনুষ্ঠানে, সংগীত জীবনের পঞ্চাশ বছর উপলক্ষে কল্যান সেন বরাট ও চিত্রকর দেবাশিস মল্লিক চৌধুরীকে সংবর্ধনা জানানো হয়।  এদিনের সান্ধ্য অনুষ্ঠানে 'গুরু শিষ্য পরম্পরা' নৃত্য গুরু পারমিতা মিত্রকে প্রণাম জানিয়ে শিষ্যা শিলিগুড়ির সপ্তম শ্রেণীর ছাত্রী অরিঞ্জিতা দাস তার একক কত্থক নৃত্য পরিবেশনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও ছিল হিন্দি চলচ্চিত্রে কত্থক নৃত্যের প্রভাব ও প্রয়োগ নিয়ে গবেষণামূলক একটি উপস্থাপনা। এটি পরিচালনা করেন মেঘমিতা কালচারাল ইন্সটিটিউটের কর্ণধার শাস্ত্রীয় নৃত্য শিল্পী মেঘমিতা মিত্র। সংস্থার সংগীত বিভাগ পরিবেশন করে নৃত্যালেখ্য।  অনুষ্ঠানে সংস্থার প্রায় পঞ্চাশ জন শিক্ষার্থী নৃত্য পরিবেশন করেন। শেষে 'মহুল' পরিবেশন করে বাংলা লোক সংগীত।

ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য প্রতিনিধি সম্মেলন সোনারপুরে

Image
 ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের রাজ্য প্রতিনিধি সম্মেলন সোনারপুরে  শাজাহান সিরাজ: সোনারপুরে ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার অ্যাসোসিয়েশনের দু'দিনের (২৯-৩০ জুন) ১৬ তম রাজ্য প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হলো। এবারের এই প্রতিনিধি সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্তের ১২৫ জন প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সভাপতি সন্তোষ গোস্বামী, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ লস্কর, রাজ্য কমিটির বর্ষিয়ান কার্যকরী সভাপতি পরেশনাথ হাজরা, মুখ্য উপদেষ্টা জগন্নাথ কোলে সহ রাজ্যের ২২ জেলার প্রতিনিধি।  এই প্রতিনিধি সম্মেলনে রাজ্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সাধারণ সম্পাদক হাজী হাসান উল্লাহ লস্কর বলেন, রেশন ব্যবস্থা বাংলার রেশন ডিলারদের সাথে নতুন অধ্যায় বা নতুন সিস্টেম শুরু হয়েছে। আমরা অনেক নতুন পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হলেও বর্তমান রাজ্য সরকারের আধিকারিকদের সহযোগিতায় আমরা সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমাদের সংগঠনের নেতৃত্ব এবং রাজ্যের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব কে নিয়ে নিয়মিত খাদ্য দপ্তরে প্রধান সচিব একাধিকবার আলোচনায় বসেছেন। রাজ্য সরকার...