আইকনিকের আলোকচিত্র প্রতিযোগিতায় ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট শিল্পের প্রতিটি স্তরে ফুটে উঠল সৃজনশীলতার যাদু*


 *আইকনিকের আলোকচিত্র প্রতিযোগিতায় ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট শিল্পের প্রতিটি স্তরে ফুটে উঠল সৃজনশীলতার যাদু* 

সাজাহান সিরাজ :: "আইকনিক ইভেন্ট প্লানার"-এর ব্যবস্থাপনায় বুধবার,৩০ এপ্রিল কলকাতার প্রখ্যাত গ্যালারি গোল্ড-এ শুরু হয় এক মনোমুগ্ধকর আলোকচিত্র প্রদর্শনী। সেই প্রদর্শনীরই অংশ হিসেবে আয়োজিত প্রথম বর্ষের আলোকচিত্র প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হয় দ্বিতীয় দিন ১ মে, বৃহস্পতিবার।


ফলাফল ঘোষণা মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার অনুপম হালদার, "আইকনিক ইভেন্ট প্লানার"-এর ডিরেক্টর সাথী সরকার, আন্তর্জাতিক দাবা গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া, খ্যাতনামা শিল্পপতি কুনাল সাহা, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক নিতু সাহা, সমাজসেবী সৌম্য শেখর এবং কফি হাউজ কমিটি-র সেক্রেটারি অচিন্ত্য লাহা প্রমুখ বিশিষ্টজনেরা।



এই প্রতিযোগিতার ৪ টি বিভাগে বিজয়ীরা হলেন:


ল্যান্ডস্কেপ বিভাগ

১ম – প্রদ্যুৎ কুমার দে

২য় – শারদ মনসারমনি

৩য় – অরিজিৎ দে


পিপল অ্যান্ড স্ট্রিট বিভাগ

১ম – পৃথুল দাস

২য় – সমীর পাল

৩য় – রতন সিনহা

ওয়াইল্ডলাইফ বিভাগ

১ম – চন্দন সরকার

২য় – অমিতাভ নন্দী

৩য় – ডঃ জয়শ্রী পাল

পোর্ট্রেট বিভাগ

১ম – বিশ্বদীপ মুখোপাধ্যায় 

২য় – প্রদীপ্ত দাশগুপ্ত

৩য় – ফ্রান্সিস নায়েক


অনুষ্ঠানে আলোকচিত্র প্রতিযোগিতায় সমস্ত বিজয়ী ও অংশগ্রহণকারী আলোকচিত্রীদের সম্মাননার পাশাপাশি শংসাপত্র ও পুরস্কারে ভূষিত করা হয়। এই আয়োজনটি নিঃসন্দেহে শিল্প ও সৃজনশীলতার প্রতি এক অনন্য নিদর্শন।

উল্লেখ্য, প্রথম বছরের এই আলোকচিত্র প্রতিযোগিতায় চারটি বিভাগে দেশ ও বিদেশের ৪০ জন প্রতিযোগীর ১০৭ টি আলোকচিত্র প্রদর্শিত হয়।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী