Posts

Showing posts from January, 2025

ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ হলেন বাদল সরকার

Image
  ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ হলেন বাদল সরকার  সাজাহান সিরাজ : কলকাতার চলচ্চিত্র জগতের একাধিক ব্যক্তির উপস্থিতিতে 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার প্রথম অধ্যক্ষ নিযুক্ত হলেন চলচ্চিত্র পরিচালক বাদল সরকার। ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর জাতীয় অধ্যক্ষ দিলীপকুমার এইচ. আর., প্রতিষ্ঠাতা তথা মহাসচিব পুলাগন রামচন্দ্র রেড্ডী শুক্রবার, ২৪ জানুয়ারি কলকাতার ই এম বাইপাস সংলগ্ন এক রেস্তরাঁয় উপস্থিত হয়ে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বাদল সরকার-কে সংস্থার পশ্চিমবঙ্গ শাখার অধ্যক্ষ ঘোষণা করে তাঁর হাতে নিয়োগপত্র তুলে দিয়ে গেলেন। 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পশ্চিমবঙ্গ শাখার দায়িত্ব পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় বাদল সরকার জানিয়েছেন, "আগামী ১২ থেকে ১৪ এপ্রিল জোড়াসাঁকো ঠাকুরবাড়ির চৌহদ্দীতে অবস্থিত 'রথীন্দ্র মঞ্চ'-এ 'ইণ্ডিয়ান ফিল্ম মেকার্স অ্যাসোসিয়েশন'-এর পরিচালনায় প্রথমবার আয়োজিত হবে 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল বে অব বেঙ্গল'।" সাংবাদিক সম্...

পানিখালি সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা পানিখালীতে।

Image
  পানিখালি সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মহিলাদের ফুটবল প্রতিযোগিতা পানিখালীতে। ব-দ্বীপ বার্তা প্রতিনিধি, বাসন্তী : সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে আয়োজিত হলো মহিলা ফুটবলের আসর।পানিখালী সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং বারুইপুর নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় আয়োজিত হয় এই প্রতিযোগিতা। সোমবার, ২০ জানুয়ারি বাসন্তীর ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পানিখালী এসএসকে সংলগ্ন ময়দানে ৮ দলীয় মহিলা ফুটবল টুর্নামেন্টের 'কিক অফ' করে খেলার সূচনা করলেন ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের প্রধান মেহেরুন্নেসা মোল্লা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবি র‌ইচ আলি মোল্লা, দেবাশীষ বৈরাগী, নাসিরউদ্দিন খান, ফারুক মোল্লা, নবীরালী মোল্লা, সুবিদালী শেখ, আজিজুল সরকার, শফিকুল মোল্লা, সাইফুদ্দিন মোল্লা, সেলিম হাসান মোল্লা, গীতা বোস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের আয়োজক সংগঠনের পানিখালী সুন্দরবন সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মারুফ সেখ জানান, "প্রতিবছরের মতো এ বছরও প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমরা ১৯ তম বর্ষ শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা, মহিলা ফুটবল, পুরুষ ফুটবল,...

ধনতেরাসে বিভিন্ন অফারের দু'টি ই-গাড়ি জিতে নিলেন সুমিতা মণ্ডল এবং রাজেশ্বর সিনহা।

Image
  ব দ্বীপ বার্তা নিজস্ব প্রতিনিধি -: ধনতেরাসে বিভিন্ন অফারের সঙ্গেই ক্রেতাদের জন্য লাকি-ড্রয়েরও আয়োজন  করেছিল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। তাতে দু'টি ই-গাড়ি জিতে নিলেন সুমিতা মণ্ডল এবং রাজেশ্বর সিনহা। তাঁরা যথাক্রমের তারকেশ্বর এবং আমতলা শোরুম থেকে গয়না কিনেছিলেন এবং ওই লাকি ড্রয়ে অংশ নিয়েছিলেন। বুধবার বিজয়ী এবং তাঁদের পরিবারের হাতে গাড়ির চাবি তুলে দিলেন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের এমডি ও সিইও শুভঙ্কর সেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সিইও সঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তৃতীয় ই-গাড়ি জিতেছেন চণ্ডীগড়ের এক ক্রেতা। এছাড়াও ১৫টি আইফোনও ছিল লাকি ড্রয়ের পুরস্কারের তালিকায়।