কলকাতায় এআই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার সমাধান, ক্লিনিক ও চিকিৎসকদের জন্য নতুন দিশা
কলকাতায় এআই-ভিত্তিক স্বাস্থ্য পরিষেবার সমাধান, ক্লিনিক ও চিকিৎসকদের জন্য নতুন দিশা আলেফা বেগম :: স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, দ্রুত ও দক্ষ করে তুলতে কলকাতার প্রযুক্তি সংস্থা এস আর এম অরনিক এআই টেক প্রাইভেট লিমিটেড নিয়ে এলো চিকিৎসক ও ক্লিনিকের জন্য তিনটি আলাদা এআই চালিত অ্যাপ্লিকেশন ও পরিষেবা। মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার সিইও ডঃ শতরূপা মণ্ডল ও কো-ফাউন্ডার জ্ঞান শ্রীবাস্তব। তাঁরা জানান, ছোট থেকে বড় ক্লিনিক বা এককভাবে প্র্যাকটিস করা চিকিৎসকদের দৈনন্দিন ব্যবস্থাপনা, রোগী যোগাযোগ এবং ডিজিটাল উপস্থিতি সবকিছু সহজ করতে এই উদ্যোগ। প্রথম পরিষেবা ক্লিনিক প্রো-প্লাস একটি এআই চালিত ক্লিনিক ও ডাক্তারের প্র্যাকটিস ম্যানেজমেন্ট সিস্টেম। এতে রয়েছে মাল্টি-ক্লিনিক ও মাল্টি-স্টোর সমর্থিত উন্নত ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সহজ বিলিং ও রেভিনিউ ড্যাশবোর্ড, এআই-ভিত্তিক ত্রুটি যাচাই ব্যবস্থা, হোয়াটস এপ, এসএমএস ও ই-মেলের মাধ্যমে স্বয়ংক্রিয় রোগী যোগাযোগ, ডাটা-ভিত্তিক অ্যানালিটিক্স ড্যাশবোর্ড, ইন্টিগ্রেটেড ফার্ম...