বিপিবিইএ-র রাজ্য সম্মেলনে সর্বভারতীয় স্তরে ইউনিয়ন সংহতি শক্তিশালী করার উপর গুরুত্ব

 


বিপিবিইএ-র রাজ্য সম্মেলনে সর্বভারতীয় স্তরে ইউনিয়ন সংহতি শক্তিশালী করার উপর গুরুত্ব

আলেফা বেগম : শুক্রবার বেঙ্গল প্রাদেশিক ব্যাংক কর্মচারী সমিতি (B.P.B.E.A)-এর ৩১তম রাজ্য সম্মেলন কলকাতার মহাজাতি সদনে আয়োজিত হয়।


তিন দিনব্যাপী (১৩-১৫ ফেব্রুয়ারি) এই সম্মেলনের শুরুতে বিবিডি বাগ থেকে মহাজাতি সদন পর্যন্ত ব্যাংক কর্মচারীদের এক বিশাল বর্ণাঢ্য মিছিল মহানগরের কেন্দ্রস্থলে সংগঠিত হয়, যা কর্মচারীদের ঐক্য ও দাবির শক্তিশালী বার্তা বহন করে।


উদ্বোধনী অধিবেশনে এক হাজারের বেশি প্রতিনিধি ও পর্যবেক্ষক উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AITUC-এর সাধারণ সম্পাদক কমরেড অমরজিৎ কৌর এবং AIBEA-এর সাধারণ সম্পাদক কমরেড সি. এইচ. ভেঙ্কটচলম। বক্তারা দেশের ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি, শ্রমিক-কর্মচারীদের অধিকার এবং সংগঠিত আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

সম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচিত বিষয়গুলির মধ্যে ছিল শ্রমিক ও কর্মচারীদের অধিকার সুরক্ষা, সরকারি খাতের ব্যাংক শক্তিশালীকরণ, দ্রুত ডিজিটাইজেশনের চ্যালেঞ্জ মোকাবিলা, আর্থিক নীতির পরিবর্তনের প্রভাব, জাতীয়কৃত ব্যাংক ব্যবস্থার প্রসারণ, সমস্ত বেসরকারি ব্যাংক জাতীয়করণ করা, শ্রমিক কর্মচারী বিরোধী লেবার কোড প্রত্যাহার করা, ব্যাংক শিল্পে বিদেশি অনুপ্রবেশ বন্ধ করা প্রভৃতি। এছাড়াও সম্মেলন থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়েছে, তার মধ্যে রয়েছে,

চাকরির নিরাপত্তা নিশ্চিতকরণ,

শূন্যপদে দ্রুত নিয়োগ প্রভৃতি। এই

সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য হল অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (AIBEA)-এর সঙ্গে সমন্বয় জোরদার করে শিল্পভিত্তিক বিভিন্ন সমস্যার সমাধান ও সর্বভারতীয় স্তরে ইউনিয়ন সংহতি শক্তিশালী করা। ২০২৬ সালের গোড়ার দিকে ব্যাংক ইউনিয়নগুলির সাম্প্রতিক পদক্ষেপ, দাবি-দাওয়া এবং সম্ভাব্য শিল্প আন্দোলনের রূপরেখাও এই সম্মেলনে বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

আর পি ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আইকনিকের হলে ‘রং মহোৎসব ২.০'

হাফমুন এন্টারটেইনমেন্ট"এর নতুন শিল্প সংযোজনা