পুরুষ স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার বিশেষ উদ্যোগ
পুরুষ স্বাস্থ্য সচেতনতা বাড়াতে মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার বিশেষ উদ্যোগ আলেফা বেগম :: ভারতের অন্যতম বৃহৎ স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থা মণিপাল হাসপাতাল গ্রুপের একটি ইউনিট— মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া, পুরুষদের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যাগুলিকে বিশেষভাবে তুলে ধরতে বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর সকালে একটি বিশেষ পুরুষ স্বাস্থ্য সচেতনতার আয়োজন করলো। এই আলোচনা সভার মূল লক্ষ্য ছিল পুরুষদের স্বাস্থ্য নিয়ে প্রচলিত নীরবতা ভাঙা, প্রোস্টেট-সংক্রান্ত রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সুস্থতা নিয়ে খোলামেলা কথা বলা, এবং রোগী ও তাঁদের পরিবারের মধ্যে সময়মতো চিকিৎসা নেওয়ার গুরুত্ব বোঝানো। এই কর্মসূচি পরিচালনা করেন সিনিয়র কনসালট্যান্ট – ইউরোলজি ও ইউরো-অঙ্কোলজি ডাঃ বাস্তব ঘোষ, এবং মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ার কনসালট্যান্ট – ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ডাঃ সহেলী গাঙ্গুলি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের ডিরেক্টর দিলীপ কুমার রায়। ভারতে পুরুষদের স্বাস্থ্য এখনও অনেকাংশে উপেক্ষিত একটি বিষয়। তথ্য বলছে, প্রায় ৬০% পুরুষ সময়মতো চিকিৎসা নিতে দেরি করেন— লজ্জাবোধ, সচেতনতার অভাব ও পরিবারের দায়িত...