মানিকপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো
মানিকপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজো
সাজাহান সিরাজ :: বাঙালির ১২ মাসে তেরো পার্বণের সেরা পার্বণ দুর্গোৎসব। এই উৎসবের সময় যেখানে যত বাঙালি আছেন সবাই ঘরে ফেরার তাগিদ অনুভব করেন। দীর্ঘ উৎসবের দুর্গোৎসবের ক'টা দিন হাসি আনন্দ উৎসবে হৈ হৈ করে কেটে যায়।
এই উৎসবে সোনারপুরের মানিকপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটি এ বছর ৩৩ তম বর্ষে পা রাখছে। সোনারপুরের রাজপুরের কাছে লিচু বাগানের মানিকপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে মাতৃ আরাধনার মাত্র ১০৪ দিন আগে, বুধবার সন্ধ্যায় সাড়ম্বরে খুঁটিপুজোর আয়োজন করলো।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্বামী বলরাম মহারাজ, পৌরপিতা রাজিব পুরোহিত, প্রাক্তন পৌরপিতা সৌমেন মোহন ঘোষাল (রাজু), অভিনেত্রী দেবশ্রী ভট্টাচার্য, অভিনেতা অর্ক পাল, এই দুর্গোৎসবের শুরুর অন্যতম কারিগর জগন্নাথ দাস, সমাজসেবি সুস্মিতা সরকার, পুজোর অন্যতম পুরোহিত রথীন ভট্টাচার্য, পুজো কমিটির সদস্য অরিজিৎ কুমার সরকার, সভাপতি অজয় রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর এই দুর্গোৎসব কমিটির প্রতিমা তৈরি করছেন পরিমল পাল, ভাবনা ও সৃজনে সন্তু কয়াল, আলোকসজ্জা সজল মণ্ডল, প্রধান পুরোহিত হিসেবে থাকবেন রথীন ভট্টাচার্য, পুজো কমিটির সভাপতি অজয় রায়।
খুঁটিপুজো অনুষ্ঠান মঞ্চে বলরাম মহারাজ বলেন, ভারতের শ্রেষ্ঠ পুজো দুর্গাপূজা। বেদ থেকে এই মাতৃ আরাধনা, দুর্গাপুজোর প্রচলন। তিনি মানিকপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির খুঁটিপুজোর আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
এই অনুষ্ঠান মঞ্চে এদিনে উপস্থিত সব সাংবাদিককে পুজো কমিটির পক্ষে সম্মাননা জানানো হয়।



Comments