দুর্গা বাড়ির দীঘির পাড়ে সেরা কফির ঠিকানা 'ক্যাফিভা'

দুর্গা বাড়ির দীঘির পাড়ে সেরা কফির ঠিকানা 'ক্যাফিভা'
সাজাহান সিরাজ :: প্রচলিত প্রবাদ, বাঙালি কর্ম বিমুখ। ব্যবসায় মন নেই বাঙালির। কিন্তু ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের 'ক্যাফিভা'-তে এলে চমকে যেতে হয়। পোদ্দার পরিবার, বাঙালির গায়ে লেগে থাকা অপবাদ-কে অনেকখানি মুছিয়ে দিয়েছে। 
শুক্রবার, ৩ অক্টোবর সন্ধ্যায় দুর্গা বাড়ির দীঘির পাড়ে, বাঙালি পরিবারের স্বপ্নের সেরা কফির ঠিকানা 'ক্যাফিভা'-র পথচলা শুরু হলো। 
নবরাত্রি-র প্রথম দিন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ মন্ত্রকের রাজস্ব বিভাগের দুই বরিষ্ঠ আধিকারিক অনুপম হালদার ও পাঞ্চালি মুন্সী এবং মডেল অভিনেত্রী পারমিতা ব্যানার্জি-র উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চালু হলো এই ক্যাফে। 
ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন দুর্গা বাড়ির দীঘির পাড়ে, ক্যানাল সাউথ রোডের ওপর অবস্থিত ৬০০ স্কোয়ার ফুটের এই ক্যাফে-তে একসাথে ২৪ জনের বসার ব্যবস্থা হয়েছে। এখানে পাওয়া যাচ্ছে চাইনিজ, কন্টিনেন্টাল ও মোগলাই খানা। সেই সঙ্গে পাওয়া যাবে অন্তত পনেরো রকমের কফি। 
'ক্যাফিভা'-র কর্ণধার তরুণ সোহন পোদ্দার বিদেশ থেকে ম্যানেজমেন্টে স্নাতক হবার পর, চাকরি না করে ব্যবসা করবেন বলে মনস্থ করেন। এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বাবা সঞ্জীব পোদ্দার ও মা শিল্পী পোদ্দার। 
সোহন বলেন, ক্যাফিভাকে তিনি একটি ব্র্যান্ডে পরিণত করতে চান। কলকাতার মধ্যে সব সেরা কফি পরিবেশন করতে চান তিনি। এছাড়াও ভোজন রসিক মানুষদের জন্য কন্টিনেন্টাল ও তন্দুরের মিশ্রণে ফিউশন খাবারের পরিকল্পনাও রয়েছে তাঁর। 
সঞ্জীব পোদ্দার জানিয়েছেন, খুব শীঘ্রই ক্যাফিভা-তে আরো ১৫ জনের বসার মতো ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে পাঁচ-ছ' মাসের মধ্যে বাঙালি খাবারের দু' তিনটে আউটলেট করার পরিকল্পনাও রয়েছে কলকাতায়।

Comments

Popular posts from this blog

*বাসন্তীতে শেষ হলো ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট*

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

মণিপাল হাসপাতাল বিশেষভাবে সক্ষম ব্যক্তি ও অ্যাসিড হামলায় আক্রান্তদের সঙ্গে নিয়ে ফার্স্ট এইড ও সিপিআর সচেতনতা বাড়াতে উদ্যোগী