Posts

Showing posts from January, 2026

কলকাতায় বিশেষভাবে সক্ষম শিশুদের ক্রীড়া উৎসব, অংশ নেবে ৮০০ শিশু

Image
 কলকাতায় বিশেষভাবে সক্ষম শিশুদের ক্রীড়া উৎসব, অংশ নেবে ৮০০ শিশু সাজাহান সিরাজ :: আত্মবিশ্বাস, সক্ষমতা ও অন্তর্ভুক্তির এক অনন্য উদ্‌যাপনের সাক্ষী হতে চলেছে কলকাতা। আগামী ১ ফেব্রুয়ারি, শহরের গীতাঞ্জলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আশায়েন – রোশনি উম্মিদোঁ কি-র দ্বাদশ তম বর্ষ উৎসব। এই ক্রীড়া উৎসবে অংশ নেবে কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা ৮০০ জন বিশেষভাবে সক্ষম শিশু। মঙ্গলবার শহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে লায়ন্স ক্লাব অব কলকাতা (ডিস্ট্রিক্ট ৩২২বি১) আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের ঘোষণা করে। লায়ন্স ক্লাব অব কলকাতার অন্যতম দীর্ঘস্থায়ী সামাজিক উদ্যোগ আশায়েন আজ শহরের একটি প্রধান অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া উৎসবে পরিণত হয়েছে। রাউন্ড টেবিল ইন্ডিয়া – কলকাতা মিডটাউন রাউন্ড টেবিল ১১৩ এবং লেডিজ সার্কল ইন্ডিয়া – কলকাতা মিডটাউন লেডিজ সার্কল ১৩২-এর সহযোগিতায় আয়োজিত আশায়েন ২০২৬ অনুষ্ঠিত হবে কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সারাদিন ধরে চলবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও আনন্দঘন কার্যক্রম। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সি এ পবন কুমার পাতোদিয়া, ভাইস প্রেসিডেন্ট, স্পেশাল অলিম্...

মানবতার উৎসব : কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির*

Image
 *মানবতার উৎসব : কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের রক্তদান শিবির*  সাজাহান সিরাজ :: মানবতার সেবায় দীর্ঘ ২৬ বছরের নিরবচ্ছিন্ন যাত্রায় এক অনন্য নজির স্থাপন করেছে কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশন। ১৯৯৮ সালে মাত্র ৫০৪ জন স্বেচ্ছা রক্তদাতাকে নিয়ে যে উদ্যোগের সূচনা হয়েছিল, আজ তা রূপ নিয়েছে এক বৃহৎ সামাজিক আন্দোলনে। বর্তমানে তাদের প্রতিটি রক্তদান শিবিরে অংশ নেন গড়ে দুই থেকে আড়াই হাজার মানুষ। ক্লাব সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর ২৩ জানুয়ারি এই রক্তদান শিবিরের আয়োজন করা হলেও চলতি বছরে বিশেষ কারণে ২৪ জানুয়ারি আরও বৃহৎ পরিসরে এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। শুক্রবার কলকাতার ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কালীঘাট স্পোর্টস লাভারস অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবুন ব্যানার্জি। তিনি জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে স্বেচ্ছা রক্তদাতারা এই শিবিরে অংশ নেবেন। এই রক্তদান শিবিরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর সর্বজনীন চরিত্র। ধর্ম, জাতি কিংবা ভাষার বিভাজন ছাপিয়ে হিন্দু, মুসলিম ও খ্রিস্টান—সব সম্প্রদায়ের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই মান...

“সচ কি খোঁজ” — সত্য, বিবেক ও সাহসের সিনেমাটিক যাত্রা

Image
  “সচ কি খোঁজ” — সত্য, বিবেক ও সাহসের সিনেমাটিক যাত্রা বকুল দাশ :: বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শুভেন্দু ঘোষ পরিচালিত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র “সচ কি খোঁজ”-এর একটি বিশেষ প্রদর্শনী শনিবার, ৩ জানুয়ারি আইলিড অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, চলচ্চিত্রপ্রেমী এবং চলচ্চিত্রের সৃজনশীল দলের সদস্যদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল খুবই লক্ষ্যণীয়। সচ কি খোঁজ কেবল একটি চলচ্চিত্র নয়—এটি পরিবার, সম্পর্ক, মূল্যবোধ ও প্রতিশ্রুতির প্রতি ভালোবাসার এক আবেগঘন ও চিন্তাশীল প্রকাশ। চলচ্চিত্রে প্রবীণ অভিনেতা প্রদীপ চোপড়া অসাধারণ অভিনয় উপহার দিয়েছেন পাশাপাশি অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা আন্তরিকতা ও গভীরতার সঙ্গে নিজ নিজ চরিত্রে প্রাণ সঞ্চার করেছেন। দশকের পর দশক ধরে প্রদীপ চোপড়া তাঁর শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের অনুপ্রাণিত করে আসছেন। বিফোর ইউ ডাই-এ কাব্যের পিতা এবং কুসুম কা বিয়াহ-এ কুসুমের দাদার চরিত্রে স্মরণীয় অভিনয়ের পর, তিনি সচ কি খোঁজ-এ ফিরে এসেছেন এক ৭৫ বছর বয়সী সাধারণ মানুষের ভূমিকায়। এই চরিত্রের মধ্য দিয়ে চলচ্চিত্রে তাঁর অন্তর্জগৎ, জীবনবোধ, মূল্যবোধ এবং আবেগের সূ...

শিক্ষানগরীতে পৌষ মেলা রাজারহাটের নলেজ সিটি

Image
  শিক্ষানগরীতে পৌষ মেলা  আলেফা বেগম : কবিগুরু রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের আদলে গড়ে ওঠা রাজারহাটের নলেজ সিটি - শিক্ষানগরীতে এবারও পৌষ মেলার আয়োজন হয়েছে। ইংরেজি নববর্ষের প্রথম দিন বৃহস্পতিবার, পয়লা জানুয়ারি সোনাঝুরি মঞ্চে ১১ তম এই পৌষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলামিন মিশনের প্রতিষ্ঠাতা সম্পাদক নুরুল ইসলাম, বিশিষ্ট কবি ও গায়ক কামাল নাসের, নলেজ সিটির প্রাণপুরুষ ডঃ আব্দুর রউফ, এ আর ল কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, ল কলেজের টিচার ইনচার্জ  সুব্রত ঘোষ, নার্সিং কলেজের অধ্যক্ষা মীরা গাঙ্গুলী, বিশিষ্ট শিক্ষিকা মমতাজ বেগম, ডাঃ নেহা খাতুন, মেহেবুবা বেগম প্রমুখ। পাঁচদিনের মেলা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। অন্যবারের মত এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্তের বেশ কয়েকটি সংগঠন মেলা প্রাঙ্গণের চারটি মঞ্চে স্বরচিত কবিতা পাঠে, আবৃত্তি, নাচ, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, 'দেশে ধর্ম নিয়ে বিভাজনের খেলা চলছে। কিন্তু আমরা যদি রবি আদর্শে নিজেদের তৈরি করতে পারি তাহলে দেশ থেকে ধর্মীয় ভেদাভেদ দূর হবে এবং ভারতবাসী আগের মতই শান্তিতে একসঙ্গে পা...