Posts

Showing posts from October, 2025

হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত – মণিপাল হাসপাতাল

Image
 হৃদরোগ চিকিৎসায় নতুন দিগন্ত – মণিপাল হাসপাতাল বকুল দাশ :: হৃদরোগ চিকিৎসার ক্ষেত্রে এক বড় সাফল্য মণিপাল হাসপাতাল, ঢাকুরিয়াতে — যা ভারতের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস গ্রুপ-এর একটি ইউনিট। এখানে প্রথমবারের মতো এক ৮১ বছর বয়সী প্রবীণ রোগী, কলকাতার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল কান্তি ঘোষ-এর শরীরে অত্যাধুনিক ডুয়াল-চেম্বার লিডলেস পেসমেকার বসানো হয়েছে। এই জটিল প্রক্রিয়াটি সম্পন্ন করেন মণিপাল হাসপাতাল, ঢাকুরিয়ার কনসালট্যান্ট – ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, ডাঃ প্রদীপ ভৌমিক। রোগী দীর্ঘদিন ধরে একাধিকবার অজ্ঞান হয়ে পড়া (সিনকোপ) ও শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। ইসিজি, হল্টার মনিটরিং, ইকোকার্ডিওগ্রাম ও অন্যান্য রুটিন রক্ত পরীক্ষার পর জানা যায়, তিনি সিক সাইনাস সিনড্রোম-এ আক্রান্ত — অর্থাৎ হৃদপিণ্ডের স্বাভাবিক ছন্দ নিয়ন্ত্রণকারী “সাইনাস নোড” ঠিকমতো কাজ করছে না। এর সঙ্গে যুক্ত ছিল গুরুতর ব্র্যাডিকার্ডিয়া, অর্থাৎ হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেক ধীর। রোগীর বয়স বেশি হওয়া এবং ক্রিয়াটিনিনের মাত্রা উচ্চ থাকার কারণে, চিকিৎসক প্রচলিত ...

মণিপাল হাসপাতালের নতুন অধ্যায় : কলকাতায় উদ্বোধন হলো মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি পরিষেবা

Image
  মণিপাল হাসপাতালের নতুন অধ্যায় : কলকাতায় উদ্বোধন হলো মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি পরিষেবা আলেফা বেগম : : ভারতের অন্যতম শীর্ষ ও বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান মণিপাল হসপিটালস কলকাতা শহরে শুক্রবার, ২১ অক্টোবর শুরু করল নতুন বিশেষায়িত পরিষেবা কেন্দ্র — মণিপাল ইনস্টিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি (MINU)। বেঙ্গালুরু, গোয়া, বাঙ্গালোর, জয়পুর, মণিপাল, পুনে, দিল্লি, গুরগাঁও, গাজিয়াবাদ ও বিজয়ওয়াড়ায় সফলভাবে পরিচালনার পর এটি এই বিশেষ শাখার একাদশ কেন্দ্র। আধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং রোগীকেন্দ্রিক পরিষেবার সমন্বয়ে এই ইনস্টিটিউটটি কিডনি ও মূত্রনালীর রোগের পূর্ণাঙ্গ চিকিৎসার একমাত্র গন্তব্য হবে। উদ্বোধনের দিনে প্রবীণ নাগরিকদের জন্য একটি স্বাস্থ্য সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়, যেখানে কিডনি ও ইউরোলজি স্বাস্থ্য, প্রতিরোধের উপায় এবং জীবনযাপনের পরিবর্তনের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এই উদ্যোগের মাধ্যমে মণিপাল হসপিটালস আবারও সমাজকল্যাণ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবার প্রতি তাদের প্রতিশ্রুতি জোরালোভাবে তুলে ধরল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ এইচ. সুদর্শন ...

বাংলা মাতাতে আসছে সামাজিক বাংলা ছবি 'উপেক্ষিতা

Image
  বাংলা মাতাতে আসছে সামাজিক বাংলা ছবি 'উপেক্ষিতা' বকুল দাশ :: আগামী শুক্রবার অর্থাৎ ১৭ অক্টোবর কলকাতা সহ রাজ্যের ১১ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 'জে আর ফিল্মস' প্রযোজিত এবং জয়ন্তকুমার মণ্ডল নির্দেশিত ও পরিচালিত সামাজিক বাংলা চলচ্চিত্র 'উপেক্ষিতা'। সোমবার, কলকাতার ৫৮ বি, প্রতাপাদিত্য রোডের "আইকনিক ইভেন্ট প্ল্যানার"-এর কার্যালয়ে চলচ্চিত্র সংক্রান্ত এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে এই চলচ্চিত্রের সহ পরিচালক বাদল সরকার জানিয়েছেন, "স্বল্প সময়ে এবং স্বল্প মূলধনে অত্যন্ত সুচারু ভাবে তৈরি করা হয়েছে এই চলচ্চিত্র।" অপরদিকে এই চলচ্চিত্রের প্রযোজক তথা নির্দেশক ও পরিচালক জয়ন্তকুমার মণ্ডল বলেছেন, "প্রেম তথা বিবাহের প্রতিশ্রুতি দিয়ে দৈহিক মিলনের ফলেই অন্তঃসত্ত্বা মহিলার সঙ্কট, সন্তান প্রসব পরবর্তী পর্যায়ে আইনি জটিলতা নিয়েই ১ ঘণ্টা ৪৮ মিনিটের এই সামাজিক বাংলা ছবি টানটান উত্তেজনায় ভরা। যা প্রেক্ষাগৃহে দর্শকদের ধরে রাখতে সফল হবে বলে তাঁর বিশ্বাস।" তিনি আরও জানান, "এই চলচ্চিত্রে নবাগত নায়কের ভূমিকায় দেখা যাবে অর্ঘ্য ও নবাগতা নায়িকার ভূমিক...

সবার জন্য আনন্দ গড়ে তুলতে Greenply-এর উদ্যোগ #CareForAll

Image
 সবার জন্য আনন্দ গড়ে তুলতে Greenply-এর উদ্যোগ #CareForAll   বকুল দাশ : : সবাই যখন একসাথে থাকে। যখন কারো মুখ, কারো হাসি বা উপস্থিতি বাদ যায় না। তখনই বিশেষ দিন উদযাপনের আসল আনন্দ  সম্পূর্ণ হয়। অন্তর্ভুক্তির মানে হচ্ছে আনন্দ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে সবার মধ্যে ছড়িয়ে পড়ে। এই ভাবনাকেই সামনে রেখে Greenply নিয়েছে তাদের উদ্যোগ #CareForAll। এটি শুধু একটি প্রজেক্ট নয়, বরং একটি বিশ্বাস—যেখানে সবার জন্য জায়গা তৈরি করা হয়, যেখান থেকে কেউ বঞ্চিত হয় না। এই বিষয়ে Greenply Industries Ltd.-এর যৌথ ব্যবস্থাপনা পরিচালক  সানিধ্য মিত্তল বলেন, "এই প্রকল্পের মাধ্যমে আমরা প্রতিটি কাজের কেন্দ্রবিন্দুতে রেখেছি ‘অ্যাক্সেসিবিলিটি’। আমাদের লক্ষ্য, এমন এক সমাজ গড়ে তোলা যেখানে সবাই মিলে আনন্দ করতে পারে, কোনো বাধা ছাড়াই। Maa on Wheels, আইপিএল স্টেডিয়ামে প্লাইউড র‍্যাম্প তৈরি—এই সব উদ্যোগই আমাদের সেই বিশ্বাসের অংশ, যাতে সবাই অংশ নিতে পারে এবং নিজেকে অন্তর্ভুক্ত মনে করে।”  অনেক ব্র্যান্ড যেখানে ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগকে শুধু প্রচারের মাধ্যম হিসেবে দেখে, সেখানে...

মণিপাল হাসপাতাল, ইএম বাইপাসে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্‌যাপন

Image
  মণিপাল হাসপাতাল, ইএম বাইপাসে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদ্‌যাপন  আলেফা বেগম, কলকাতা, ১০ অক্টোবর :: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস আয়োজন করল এক অনন্য আলোচনা সভা, যার মূল বিষয় ছিল প্রবীণদের মানসিক সুস্থতা, অন্তর্দৈহিক শান্তি এবং পারস্পরিক সংযোগের গুরুত্ব। এই ইন্টারঅ্যাকটিভ সেশনটি পরিচালনা করেন ডাঃ কুনাল সরকার, ডিরেক্টর – কার্ডিওভাসকুলার ও থোরাসিক সার্জারি, মণিপাল হাসপাতাল, মুকুন্দপুর ক্লাস্টার এবং মিস সোহিনী সাহা, কনসালট্যান্ট – সাইকোলজিস্ট, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসকবৃন্দ – ডাঃ আবির মুখার্জি, কনসালট্যান্ট – সাইকিয়াট্রি, ডাঃ অরিজিৎ দত্ত চৌধুরী, কনসালট্যান্ট – সাইকিয়াট্রি এবং ডাঃ অনুত্তমা বন্দ্যোপাধ্যায়, মণিপাল হাসপাতাল, ইএম বাইপাস। এই আলোচনায় প্রবীণদের মানসিক ও আবেগজনিত চ্যালেঞ্জ, সমসাময়িক জীবনের দ্রুত পরিবর্তনশীল গতি এবং একাকীত্বের প্রভাব নিয়ে গভীর আলোচনা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ আবির মুখার্জি বলেন, “উন্নত চিকিৎসা ব্যবস্থা ও দীর্ঘায়ুর ফলে ভারতে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বৃদ্ধি...

ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*

Image
 *ক্যান্সার বিজয়ীদের কন্ঠে সচেতনতা ও শক্তির গল্প*  আলেফা বেগম :: সেপ্টেম্বর মাসে দেশজুড়ে . গাইনোকলজিক্যাল ক্যান্সার সচেতনতা মাস পালন করা হয়। এরই মধ্যে, মণিপাল হাসপাতাল, ই এম বাইপাস, বুধবার ৮ অক্টোবর একটি অনুপ্রেরণামূলক সারভাইভার মিটের আয়োজন করে। এই বছরের থিম ছিল GO Against Stigma, যা গাইনোকলজিক্যাল ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর প্রচেষ্টাকে তুলে ধরেছে। ডাঃ অরুণব রায়, সিনিয়র কনসালট্যান্ট ও ইউনিট হেড, রোবোটিক সার্জারি স্পেশালিস্ট এবং ট্রেইনার; ডাঃ নেহা আগরওয়াল, কনসালট্যান্ট, গাইনোকলজিক অনকো-সার্জারি; এবং ডাঃ অরুণাশিস মল্লিক, কনসালট্যান্ট, গাইনোকলজিক অনকো-সার্জারি সভায় সাধারণ ভুল ধারণা দূর করার পাশাপাশি, প্রয়োজনীয় তথ্য দেন এবং ক্যান্সারের প্রাথমিক সতর্কতা চিহ্ন নিয়ে আলোচনা করেন। প্রায় ২৫ জন ক্যান্সার জয়ী মহিলা তাঁদের যাত্রা পথে গল্প শোনান।  সভা এবং আলোচনা সভায় উপস্থিতদেরকে ক্যান্সারের লক্ষণ এবং চিকিৎসা পদ্ধতির তথ্য দেওয়া হয়। ডাঃ অরুণব রায় বলেন, “এই বছর আমরা চেষ্টা করছি রোগীদের ভয় কমাতে এবং যেকোনো বয়সের মহিলার ক্যান্সারের লক্ষণ দেখার সঙ্গে সঙ্গে সহজ ...